সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত সরকারি সেবা প্রদানে হয়রানি বরদাশত করা হবে না: সংরক্ষিত আসনের সাংসদ মাধবী মার্মা। হরিণাকুণ্ডুতে স,ন্ত্রাসী হা,মলায় জামায়াত নেতা গু,রুতর আহত, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, দায়িত্বে নেই অর্ধেক চিকিৎসক। ১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

সেনাবাহিনী-প্রশাসনের যৌথ অভিযান অবৈধ মাটি উত্তোলনে কঠোর অবস্থান, ড্রেজার মেশিন ধ্বংস, ট্রাক্টর জব্দ

মোঃ ইউনুছ মিয়া , মুরাদনগর,কুমিল্লা

গোমতী রক্ষায় মুরাদনগরে সেনাবাহিনী-প্রশাসনের যৌথ অভিযান অবৈধ মাটি উত্তোলনে কঠোর অবস্থান, ড্রেজার মেশিন ধ্বংস, ট্রাক্টর জব্দ গোমতী নদীর তীর রক্ষা ও পরিবেশ সংরক্ষণে কুমিল্লার মুরাদনগরে অবৈধ মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। দীর্ঘদিনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এই অভিযান স্থানীয়ভাবে ব্যাপক গুরুত্ব বহন করছে। রবিবার (২৯ মার্চ) সকাল ১০টা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন মুরাদনগর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খাঁনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গোমতী নদীর তীরবর্তী নবীপুর (পশ্চিম) ইউনিয়নের মালিশাইর ও ধামঘরসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে উর্বর মাটি উত্তোলন করে ইটভাটা ও কৃষিজমি ভরাটে ব্যবহার করা হচ্ছিল। এতে নদীর তীর ভাঙন ও প্রতিরক্ষা বাঁধের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। অভিযান চলাকালে অবৈধ মাটি উত্তোলনে ব্যবহৃত একাধিক ড্রেজার ও এক্সকাভেটর বিকল করে দেওয়া হয় এবং মাটিবাহী ট্রাক্টর জব্দ ও ধ্বংস করা হয়। সংশ্লিষ্টদের সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খাঁন বলেন, গোমতী নদীর তীর রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নদী ও কৃষিজমি ধ্বংস করে কেউ অবৈধভাবে মাটি উত্তোলন করতে পারবে না। এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয় সচেতন মহল বলছে, নদী রক্ষায় এ ধরনের নিয়মিত ও কার্যকর উদ্যোগ অব্যাহত থাকলে ভাঙন ও পরিবেশ বিপর্যয় অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এছাড়া, সন্দেহজনক বা অস্বাভাবিক কোনো কার্যকলাপ পরিলক্ষিত হলে নিকটস্থ সেনা ক্যাম্পে দ্রুত অবহিত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা