সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
পিঠার ঘ্রাণে মুখর ঝিনাইদহ: উদ্যোক্তাদের স্বপ্নে সিও এনজিওর আয়োজনে জমজমাট মেলা সমাপ্ত দর্শনা রেল বাজারে মাদক ও চুরি রোধে কঠোর হুশিয়ারি থানা ইনচার্জের, মিরপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য কমিটি গঠন নিয়ে আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন, চলতি মাসেই আসছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম মহেশপুরে ভারতীয় ফেয়াডরডিল উ,দ্ধার পা,লিয়ে গেল মালিক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সভাপতি প্রদীপ রায়, সাধারণ সম্পাদক আরিফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহ পরান; ফুলেল শুভেচ্ছায় বরণ নবনির্বাচিত নেতৃবৃন্দকে রায়পুর (লক্ষ্মীপুর) সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের আতঙ্কের নাম ওসি হাফিজুর রহমান পিপিএম মিরপুর মডেল থানায় যোগদানের পর অপরাধ দমনে তৎপরতা, স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মধ্যে ৪০ বছরের অবসরপ্রাপ্ত ও কর্মরত আমলা সিন্ডিকেটের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ, আইনের আওতায় আনার দাবি সেহলী পারভীনের

সুন্দরগঞ্জে হোমিও ডাক্তার এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

সিনিয়র স্টাফ রিপোটার, মোঃ আতাউর রহমান মুকুল:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা হোমিওপ্যাথি ডাক্তার এসোসিয়েশন-এর উদ্যোগে শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫ ইং) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুন্দরগঞ্জ কলেজ মোড়ে অবস্থিত ডাঃ এস. এম. মঞ্জুরুল আলম সাহেবের চেম্বারে অনুষ্ঠিত হয়েছে এক ফ্রী হোমিওপ্যাথি চিকিৎসা ক্যাম্প।
ক্যাম্পে এলাকার অসহায়, দরিদ্র ও সাধারণ জনগণ বিনামূল্যে চিকিৎসা গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও পান সম্পূর্ণ বিনামূল্যে।
এসময় বিপুল সংখ্যক নারী-পুরুষের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক মানবসেবামূলক মিলনমেলায়।
চিকিৎসা সেবায় অংশ নেন —
উপজেলা হোমিওপ্যাথি ডাক্তার এসোসিয়েশনের সভাপতি ডা. এস. এম. মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক ডা. মোঃ আতাউর রহমান মুকুল, এবং কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. বিনোদ বিহারী দাস, ডা. মোঃ আফছার আলী তোতা, ডা. মোঃ আনোয়ারুল কামাল, ডা. মোঃ সাদেকুল ইসলাম, ডা. মোঃ সুরুজ্জামান রাঙ্গা, ডা. মনিন্দ্র চন্দ্র সরকার, ডা. মোঃ খালেকুজ্জামান সরকার, ডা. তহমিনা আকতার, ডা. নিলুফা হামিদ মুন্নি, প্র্যাক. পতিত পবন শর্মা, প্র্যাক. উজ্জ্বল চন্দ্র দেবনাথ, ডা. আঃ কুদ্দুস সরকার, প্র্যাক. মোঃ মাসুম অর রশিদ, প্র্যাক. মাহবুবুর আলম, ডা. মোঃ সবুজ মিয়া, ও প্র্যাক. মোঃ রাকিব হোসেন প্রমুখ।
চিকিৎসকবৃন্দ জানান, “মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। হোমিওপ্যাথি চিকিৎসা সহজলভ্য ও কার্যকর হওয়ায় এটি এখন গ্রামীণ জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে।”
তার আরও বলেন, সমাজে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত চিকিৎসকের দায়িত্ব। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
স্থানীয় এলাকাবাসী এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “এ ধরনের ফ্রী চিকিৎসা কার্যক্রম আমাদের মতো নিম্ন আয়ের মানুষের জন্য আশীর্বাদস্বরূপ।”
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মোঃ আতাউর রহমান মুকুল।
শেষে আয়োজকরা সমাজে স্বাস্থ্যসচেতনতা ও মানবসেবার অঙ্গীকার নিয়ে এ কার্যক্রমের সফল সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা