সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

সুন্দরগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা: ৫ আগস্ট বিজয় মিছিল সফল করতে সর্বাত্মক প্রস্তুতির আহ্বান

মোঃ আতাউর রহমান মুকুল, সিনিয়র স্টাফ রিপোর্টার:

আগামী ৫ আগস্ট সুন্দরগঞ্জ উপজেলা এবং ৬ আগস্ট গাইবান্ধা জেলা বিএনপির ঘোষিত কর্মসূচি সফল করতে শোক ও বিজয়ের মাস উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ আগস্ট) বিকেল ৫টায় সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ সভায় সভাপতিত্ব করেন এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মাহামুদুর হাসান প্রামাণিক সভা সঞ্চালনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন—উপজেলা তাতীদলের আহ্বায়ক মো. রতন মিয়া, ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, কৃষক দলের সদস্য সচিব মো. হামিদুল ইসলাম, মৎস্য দলের সাধারণ সম্পাদক মো. মোসাদেক হোসেন বিশ্ব, শ্রমিক দলের সভাপতি মো. দোলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মতিয়ার রহমান, যুব দলের আহ্বায়ক আব্দুল রহমান মিয়া এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাহাফুজার রহমান লেলিনসহ ১৫টি ইউনিয়নের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আহ্বায়ক বাবুল আহমেদ বলেন, “দীর্ঘ ১৭ বছর আমরা সাংগঠনিকভাবে কোণঠাসা ছিলাম। আওয়ামী ফ্যাসিবাদী শাসনের কারণে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছে। এখন সময় এসেছে জনগণের পাশে দাঁড়ানোর এবং ১৫টি ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার।”
সভায় ৫ আগস্টের ‘বিজয় মিছিল’ সফল করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা