শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

সুনামগঞ্জের দুই খুদে ফুটবলারের পাশে তারেক রহমান – আমিনুল হক

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের সার্বিক সংস্কারে খেলাধুলাকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে গ্রহণ করেছেন।

তিনি বলেন, “৫ আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর গত দেড় বছরে বিএনপি সারা দেশে খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ জাতি গঠনে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে জিয়া ফুটবল টুর্নামেন্ট, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট, আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন খেলাধুলার আয়োজনের মাধ্যমে তরুণ সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করার কাজ অব্যাহত রয়েছে।”

বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর ইউনিয়নের জয়নগর গ্রামে দুই প্রতিভাবান খুদে ফুটবলার মোজাম্মেল ও ইয়াসমিনের গ্রামের বাড়িতে গিয়ে আমিনুল হক এসব কথা বলেন। এসময় তিনি দুই ক্ষুদে ফুটবলারের হাতে ফুটবল জার্সি, বুটসহ খেলার সামগ্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন।

আমিনুল হক জানান, তাদের লেখাপড়া ও খেলাধুলায় অগ্রযাত্রার সার্বিক দায়িত্ব বিএনপি গ্রহণ করেছে। পাশাপাশি তাদের জন্য মাসিক আর্থিক সহায়তার ঘোষণা দেন তিনি।

তিনি আরও বলেন, “আশির দশকে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি যেমন সাংস্কৃতিক অঙ্গনে অসংখ্য প্রতিভার জন্ম দিয়েছিল, তেমনি আমরা খেলাধুলার ক্ষেত্রে ‘নতুন কুড়ি স্পোর্টস’ নামে একটি নতুন কর্মসূচি চালুর চিন্তা করছি। বিএনপি ক্ষমতায় গেলে দেশব্যাপী প্রতিভা অন্বেষণের মাধ্যমে খেলাধুলায় প্রতিভাবান তরুণদের দায়িত্ব গ্রহণ করে তাদের বিকাশে সবধরনের সহায়তা দেওয়া হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এবিএমএ রাজ্জাক, মোঃ আখতার হোসেন,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মোঃ ইউসুফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা খুদে ফুটবলার মোজাম্মেল ও ইয়াসমিনকে অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা প্রকাশ করেন।

মোঃ জাকির হোসেন
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা