রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষক লোকমান মিয়ার ওপর গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার শিশু মৃত্যুর ঘটনায় লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতাল বন্ধ রহস্যে ঘেরা কিশোরের নিথর দেহ: শাহজাদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আতঙ্ক কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত। লাকসামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু

সিরাজ সরদারকে বহিষ্কারের দাবিতে আটঘরিয়ায় বিএনপির সংবাদ সম্মেলন

  • ইব্রাহিম খলিল, পাবনা জেলা প্রতিনিধি:পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সরদারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ভিত্তিহীন বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে তাকে দল থেকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে আটঘরিয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় আটঘরিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম বলেন, গত ৭ মার্চ পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সিরাজুল ইসলাম সরদার যে সাংবাদিক সম্মেলন করেছেন তা মিথ্যা, কাল্পনিক, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, দলের দুঃসময়ে গত ১৭ বছর আন্দোলন-সংগ্রামে সিরাজ সরদারকে মাঠে পাওয়া যায়নি। বরং তিনি আওয়ামী লীগের সুযোগ-সুবিধা নিয়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেছেন বলে অভিযোগ রয়েছে। এমনকি ধানের শীষের প্রার্থীকে পরাজিত করার বিষয়েও তার বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ রয়েছে বলে দাবি করেন তিনি।

মনোয়ার হোসেন আলম আরও বলেন, তার এমন উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডে উপজেলা নেতৃবৃন্দসহ তৃণমূলের কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই এই মুখোশধারী ব্যক্তি ও তার অনুসারীদের দল থেকে বহিষ্কারের জোর দাবি জানানো হচ্ছে।

আটঘরিয়া পৌর বিএনপির সভাপতি আজাহার আলী খান বলেন, কেন্দ্রীয় বিএনপির কাছে আমাদের প্রত্যাশা—অতিদ্রুত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যথায় এ ধরনের মিথ্যাচার ও দলের সিদ্ধান্ত অমান্যকারী ব্যক্তির কারণে বিএনপি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে পারে। তিনি সিরাজ সরদার ও তার অনুসারীদের দ্রুত দল থেকে বহিষ্কারের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি রবিউল ইসলাম রবি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আছিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন তুষার, উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, দেবোত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার হায়দার, চাঁদভা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পাঞ্জাব আলী, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা