বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা জাতীয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবলে কৃতিত্ব, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেল মঙ্গলসিকদার খেলাঘরের মাসুম চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত হলেন হারুয়ালছড়ির আকিব আসামী আবু তাহেরের ফাঁ,সির আ,দেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা, গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কেন্দ্রীয় শহীদ মিনার ঝিনাইদহ, নলডাঙ্গায় বৃক্ষরোপণ, কৃষি উপকরণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক সামগ্রী বিতরন

সিরাজগঞ্জে মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মোঃ সুমন সরকার স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বহুল আলোচিত ও চাঞ্চল্যকর মানসিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো: শান্ত (২৫)কে গ্রেপ্তার করেছে র‍্যাপিট অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২।
বুধবার (৩ জুন) র‍্যাব-১২, সিরাজগঞ্জের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ এপ্রিল সকাল ১০টার দিকে ভিকটিম শিশুটি প্রতিদিনের মতো বিদ্যালয়ে যাওয়ার পথে একই এলাকার বাসিন্দা মো. শান্ত তাকে ফুসলিয়ে ও টাকার প্রলোভন দেখিয়ে নিজের বসতবাড়িতে নিয়ে যায়। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে শিশুটিকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগীর পিতা গত ৩ মে রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত শান্ত পলাতক ছিলেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং আসামিকে গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানানো হয়।

র‍্যাব জানায়, অধিনায়ক র‍্যাব-১২-এর দিকনির্দেশনায় বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জ সদর উপজেলার নলকা এলাকায় সৈয়দ স্প্রিং মিলের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় পলাতক আসামি মো. শান্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শান্ত রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষীকোলা গ্রামের মো. বেল্লাল হোসেনের ছেলে।
র‍্যাব-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা