শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
‎মিফতাহুল কোরআন মডেল মাদ্রাসায় ফল প্রকাশ, মেধাবীদের সম্মাননা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বিভিন্ন উপকরণ বিতরণ চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ চালিয়ে যাচ্ছে। পাবনার আতাউল্লাপুরে নদীর খননকৃত মাটি কাটার দায়ে ভেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নিউ ফিউচার লাইফের মতবিনিময় সভায় চুয়াডাঙ্গায় ভুয়া কাবিননামা ফেসবুকে পর্নোগ্রাফি ছড়ানো অভিযোগে যুবক গ্রেপ্তার শৈলকুপায় মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: ৫ মাসে গ্রেফতার ৩৫০ মাদকমুক্ত সমাজ গড়তে মহেশপুরে জামায়াত এর যুব বিভাগের মানববন্ধন। গোমস্তাপুরে রোকনপুর পূর্ণভবা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত।

সিরাজগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাতসহ ৬ আসামি গ্রেপ্তার

মোঃ সুমন সরকার, স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ জুন) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন উপজেলার রামকৃষ্ণপুর কোদলা গ্রামের সোনা মন্ডলের ছেলে আক্তার মন্ডল (৫০)। স্থানীয়ভাবে কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত আক্তারের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন বন্দিহার গ্রামের আলিমুদ্দিনের ছেলে আবু তালেব (২৮), চান্দাইকোনা গ্রামের আবুল হোসেনের ছেলে মো. রেজাউল করিম (৪০), চর ব্রাহ্মণবাড়িয়া গ্রামের মজিদ সেখের ছেলে রিপন (২৩), চান্দাইকোনা গ্রামের স্বপন মিয়ার ছেলে মো. শয়ন মিয়া ওরফে জাকারিয়া (৩০) এবং নিঝুরি উত্তরপাড়া গ্রামের রইচ উদ্দিনের ছেলে ভুট্ট খলিফা (৩৮) পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া আবু তালেবের বিরুদ্ধে এনআই অ্যাক্টের ১৩৮ ধারার মামলা রয়েছে। রেজাউল করিম মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অন্যদের বিরুদ্ধেও বিভিন্ন মামলা বিচারাধীন রয়েছে। ভুট্ট খলিফা নিয়মিত মামলার আসামি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি।

অভিযান শেষে গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, “আদালতের পরোয়ানা বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে রায়গঞ্জ থানা পুলিশ কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা