সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত সরকারি সেবা প্রদানে হয়রানি বরদাশত করা হবে না: সংরক্ষিত আসনের সাংসদ মাধবী মার্মা। হরিণাকুণ্ডুতে স,ন্ত্রাসী হা,মলায় জামায়াত নেতা গু,রুতর আহত, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, দায়িত্বে নেই অর্ধেক চিকিৎসক। ১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

সিরাজগঞ্জে অনুমোদনহীন ৬ ইটভাটায় ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

  1. মোঃ সুমন সরকার স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ছয়টি ভাটাকে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটাও ভেঙে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান সম্পন্ন হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল অভিযান পরিচালনা করেন। এ সময় সহকারী পরিচালক তুহিন আলম, প্রসিকিউটর শাহিন আলম, পুলিশ, র‌্যাব ও ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
জরিমানাকৃত ভাটাগুলো হলো—মেসার্স বর্ণ ব্রিকস: ২ লাখ, মেসার্স প্রত্যয় ব্রিকস: ৩ লাখ ৫০ হাজার, মেসার্স এডিবি ব্রিকস: ৩ লাখ, মেসার্স লামইয়া ব্রিকস ৩ লাখ, মেসার্স মামা-ভাগ্নে ব্রিকস: ৫ লাখ, মেসার্স আরএফবি ব্রিকস ৩ লাখ টাকা।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে নিয়মিত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ?


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা