রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
আজ বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) প্রতিষ্ঠাতা সভাপতি, গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের সম্মানে ভোলায় প্রীতি আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে ‎মুক্তাগাছার কালিবাড়ীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। কাশিমপুরে সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে আল্লাহকে কটুক্তি করায় আগামীকাল মামলা দায়েরের প্রস্তুতি ও গণজমায়েত। ময়মনসিংহ মেডিক্যালে তীব্র উত্তেজনা সেবার মান নিয়ে প্রশ্ন তুলতেই ডিজির সঙ্গে চিকিৎসকের প্রকাশ্য সংঘর্ষ আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত শম্ভুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা,দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগে মানুষের ঢল কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন নলডাঙ্গার মাধনগরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। জামালপুরে সাংবাদিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লীর সমবেত দোয়া শুধু বিএনপির নয় বেগম জিয়া দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী- সাইফুল ইসলাম ফিরোজ লোহাগাড়ায় যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে সড়ক। সন্ত্রাসীরা‎ দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে মির্জাপুরের প্রবাসী ব্যাবসায়ী আমিনুল ইসলামকে সচ্ছলতার স্বপ্ন অধরাই,দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শান্তিগঞ্জের শিপন মিয়া সোনারগাঁও সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সফল প্রোগ্রাম অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে। আখাউড়া মুক্ত দিবসে দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি: স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রেসক্লাবে নির্বাচনের দাবিতে ২২ জুলাই বিক্ষোভ সমাবেশের ডাক

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা প্রেসক্লাবে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে, আগামী ২২ জুলাই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকরা।

রোববার (২০ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে, প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় এক প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, প্রেস ক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান মধু, প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক বরুণ ব্যানার্জি, কাজী নাসির উদ্দীন, আহসান রাজীব, তৌফিকুজ্জামান লিটু, গাজী ফরহাদ, জুলফিকার আলী জিন্নাহ, রাহাত রাজা, আমিনুর রহমান, আব্দুল মোমিন, রেজাউল ইসলাম বাবলু, সাইফুল আজম খান মামুন, আবু সাইদ, মুনসুর রহমান, মনিরুল ইসলাম, সেলিম হোসেন, আব্দুর রহমান, ইব্রাহিম খলিল, হাবিবুল হাসান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ক্ষমতাকে কুক্ষিগত করতে প্রেস ক্লাবকে দখলে রাখতে চায় একটি বিশেষ মহল। এজন্য তারা অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে মূলধারার সাংবাদিকদের পিটিয়ে গুরুতর আহত করেছেন। এটা ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিলেও সরেজমিনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারিবাহিনী গুরুতর আহত সাংবাদিকদের নিরাপত্তা না দিয়ে উল্টো আহত সাংবাদিকদের নামে মিথ্যা মামলা নিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন।

বক্তারা আরও বলেন, প্রেস ক্লাবে একটি অবাধ ও নিরপেক্ষ ভোট চেয়ে গভীর ষড়যন্ত্রের শিকার সাতক্ষীরার সাংবাদিকরা। অথচ আগামী ২২ জুলাই (মঙ্গলবার) সাতক্ষীরা প্রেসক্লাবে বার্ষিক সাধারণ সভা দিয়ে ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায় দখলদার বাহিনী। এর প্রতিবাদে আগামী ২২ জুলাই সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকরা বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা