মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
তারাগঞ্জে জ্বালানি তেলের কৃত্রিম সংকট: সিন্ডিকেটের দৌরাত্ম্যে অতিষ্ঠ সাধারণ মানুষ” দর্শনায় গাঁজা বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে‌ ১ বছরের কারাদণ্ড চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ ব্যবসায়ীর মৃত্যু রাজনগরে ডাকাত সন্দেহে ড্রাইভারকে গণপিটুনি, পরে মিললো নির্দোষ প্রমাণ সাংবাদিক মামুনের সহধর্মিণীর ঢাকায় অস্ত্রোপচার,সুস্থতায় দোয়া চাইলেন। শ্রীপুর থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন। জলাবদ্ধতা নিরসনে চসিকের ক্রাশ প্রোগ্রাম: চকবাজারে চট্টেশ্বরী খাল পরিষ্কার ও মাটি উত্তোলন কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন,

সাংবাদিক মামুনের সহধর্মিণীর ঢাকায় অস্ত্রোপচার,সুস্থতায় দোয়া চাইলেন।

সিনিয়র রিপোর্টারঃ মোঃ রাকিবুল ইসলাম মিঠু। রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুনের সহধর্মিণী মাহফুজা খাতুন থায়রয়েড ও গলার টিউমার রোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন, ২০-০৪-২০২৬ ইং তারিখে অস্ত্রোপচার হয়। তাঁর অসুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন । পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন মাহফুজা খাতুন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাঁর থায়রয়েড ও গলায় টিউমার শনাক্ত করেন এবং দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। সেই অনুযায়ী আজ সোমবার (২০-০৪-২৬) ইং তারিখে দুপুর ৩টায় রাজধানীর ইএনটি অ্যান্ড হেড-নেক ক্যান্সার হাসপাতাল ও ইনস্টিটিউটে তাঁর অস্ত্রোপচার নির্ধারিত হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিজ্ঞ সার্জন প্রফেসর ডা. বেলায়েত হোসেন সিদ্দিকীর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল এই অস্ত্রোপচার পরিচালনা করবেন। চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় অপারেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সফলভাবে সম্পন্ন হলে দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে মো. গোলাম মোস্তাফা মামুন বলেন, আমার সহধর্মিণীর শারীরিক অবস্থা নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন। তবে চিকিৎসকদের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমি সবার কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি। তিনি আরও বলেন, এই কঠিন সময়ে আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা ও খোঁজখবর নেওয়ায় আমি কৃতজ্ঞ। এদিকে মাহফুজা খাতুনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া ও শুভকামনা জানাচ্ছেন। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরাও তাঁর আশু আরোগ্য কামনা করেছেন। হাসপাতালে উপস্থিত হয়ে পরিস্থিতি ও শারীরিক খোঁজখবর নেন জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর যুগ্ম মহাসচিব মোঃ রাকিবুল ইসলাম মিঠু সেই সাথে দ্রুত সুস্থতার জন্য সকলের প্রতি দোয়ার আহবান জানিয়েছেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচার শেষে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এদিকে সকলের কাছে মাহফুজা খাতুনের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা