সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
পিঠার ঘ্রাণে মুখর ঝিনাইদহ: উদ্যোক্তাদের স্বপ্নে সিও এনজিওর আয়োজনে জমজমাট মেলা সমাপ্ত দর্শনা রেল বাজারে মাদক ও চুরি রোধে কঠোর হুশিয়ারি থানা ইনচার্জের, মিরপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য কমিটি গঠন নিয়ে আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন, চলতি মাসেই আসছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম মহেশপুরে ভারতীয় ফেয়াডরডিল উ,দ্ধার পা,লিয়ে গেল মালিক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সভাপতি প্রদীপ রায়, সাধারণ সম্পাদক আরিফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহ পরান; ফুলেল শুভেচ্ছায় বরণ নবনির্বাচিত নেতৃবৃন্দকে রায়পুর (লক্ষ্মীপুর) সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের আতঙ্কের নাম ওসি হাফিজুর রহমান পিপিএম মিরপুর মডেল থানায় যোগদানের পর অপরাধ দমনে তৎপরতা, স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মধ্যে ৪০ বছরের অবসরপ্রাপ্ত ও কর্মরত আমলা সিন্ডিকেটের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ, আইনের আওতায় আনার দাবি সেহলী পারভীনের

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক খায়রুল আলম রফিক

নিজস্ব প্রতিবেদক:

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে নিপীড়িত ও নানাভাবে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ”। সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকা অফিসে “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ”নামে একটি পেশাগত অধিকার সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করা হয়। দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক নাগরিক সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কে সংগঠনের প্রধান করে ১০১ সদস্য নিয়ে যাত্রা শুরু করা হয়।

এ সময় তিনি রফিক বলেন, ‘গত ১৬ বছরে নিপীড়িত ও খুন হওয়া সাংবাদিকদের তালিকা করা হচ্ছে । তিনি বলেন, ‘বিগত প্রায় ১৬ বছর ধরে বাংলাদেশে অসংখ্য সাংবাদিক ও সংবাদকর্মী নানা ধরনের নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন এবং বিভিন্ন সময় খুন হয়েছেন। কিন্তু নিপীড়িত সাংবাদিক ও খুন হওয়া সাংবাদিকের প্রকৃত সংখ্যা আমরা কেউ জানি না। আবার শুধু সাংবাদিকরা নিজেরাই নন, তাদের পরিবারের সদস্যদের পর্যন্ত মামলা, হামলা এবং হয়রানির মধ্যদিয়ে যেতে হচ্ছে।

তিনি বলেন, এ ধরনের নির্যাতিত সাংবাদিকদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে তারা যাতে যথাযথ বিজ্ঞ আইনজীবীদের মাধ্যমে ন্যায় বিচার এবং ক্ষতিপূরণ পান তা নিশ্চিত করার লক্ষ্যেই এই সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। একইসঙ্গে বর্তমান এবং ভবিষ্যতে যেকোনও সরকারের সময় যাতে পেশাগত কাজের কারণে সাংবাদিকরা নিপীড়নের শিকার না হন সে জন্য কাজ করে যাবে এই সংগঠনটি।

উক্ত সংগঠনে সদস্যরা হচ্ছেন বিজ্ঞ আইনজীবী, মানবাধিকার কর্মী, সিনিয়র সাংবাদিক, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও ৬৪ জেলা থেকে ৭১ জন সাংবাদিক নিয়ে যাত্রা শুরু করা হয় । এছাড়াও প্রত্যেকটা ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আলাদা একটি তদন্ত সংস্থা করা হয়েছে। উক্ত তদন্ত সংস্থার একজন প্রধান ও ১১ জন সদস্য রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা