বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

সহকারী কমিশনারের হস্তক্ষেপে প্রাণি সম্পদ অধিদপ্তরের বেহাত হওয়া কোটি টাকার সম্পতি উদ্ধার।

মোঃ গোলাম মোরশেদ

প্রতিনিধিঃ পাঁচবিবি (জয়পুরহাট)

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে এবার  উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের বেহাত হওয়া প্রায় কোটি টাকার সম্পতি উদ্ধার করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন।

রোববার (২০ জুলাই) দুপুরে  সরেজমিনে উপস্থিত হয়ে মাপযোগের মাধ্যমে এই সম্পত্তি  উদ্ধার করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী,  ভেটোনারী সার্জন ডাঃ ফয়সাল রাব্বী,সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী শাহীন প্রমুখ।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের  ১৯২নং খতিয়ানের জেএএল ২৭৮ দাগের বিনধারা মৌজার ১ একর ১ শতক জমি দীর্ঘ ৩০/৩৫ বছর থেকে বেদখল ছিল । সেই সময় থেকে উক্ত জমিটি স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ দখলী স্বত্বে লীজ প্রদান করেন এবং লীজের টাকা ইউনিয়ন পরিষদ কোষাগারে জমা করতেন।
পরবর্তী সময়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী যোগদানের পর উপজেলা প্রাণি সম্পদের মালিকানায় উক্ত সম্পত্তির হদিস পান। পরে তিনি উক্ত বেহাত জমিটি দখলের উদ্যোগ নেন । সেই মোতাবেক  উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন সেই সম্পত্তি  উদ্ধার করেন।
মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী শাহীন বলেন, সম্পত্তিটি প্রাণী সম্পদ অধিদপ্তরের সেটি আমাদের জানা ছিলো না। সে কারণে ধারাবাহিক ভাবে ইউনিয়ন পরিষদ লীজ দিত।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী বলেন, দীর্ঘদিন আমাদের এই সম্পত্তি বেহাত ছিলো। ইউএনওর নির্দেশনায় সহকারী কমিশনার ভূমি বেলায়েত হোসেনকে  নিয়ে উদ্ধার করা হলো। উর্ধত্বন কর্তৃপক্ষের নির্দেশনায় পরবর্তী কার্যক্রম ঠিক করা হবে।
উল্লেখ্য যে চলতি মাসের ৩ জুলাই  সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমনা রিয়াজের নির্দেশনায় সহকারী কমিশনার বেলায়েত হোসেনের সাহসী পদক্ষেপে ধরন্জী ইউনিয়নের নন্দইল, ধরন্জী মাঠের মধ্যে বিলীন হয়ে যাওয়া একটি রাস্তা প্রায় দীর্ঘ ৫০ বছর পর প্রায় সাড়ে ৩ কিঃমিঃ রাস্তা করা উদ্ধার হয় । রাস্তাটি চলাচলের উপযোগী করার জন্য প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে৷


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা