সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত সরকারি সেবা প্রদানে হয়রানি বরদাশত করা হবে না: সংরক্ষিত আসনের সাংসদ মাধবী মার্মা। হরিণাকুণ্ডুতে স,ন্ত্রাসী হা,মলায় জামায়াত নেতা গু,রুতর আহত, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, দায়িত্বে নেই অর্ধেক চিকিৎসক। ১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

সরকারি সেবা প্রদানে হয়রানি বরদাশত করা হবে না: সংরক্ষিত আসনের সাংসদ মাধবী মার্মা।

মোঃ এনামুল হক। (চট্টগ্রাম জেলা)

সরকারি সেবা প্রদানে জনগণের কোনো ধরনের হয়রানি বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সংরক্ষিত মহিলা আসন-৩৩৪ এর সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা। তিনি বলেন, ‘আমরা সবাই পাবলিক সার্ভেন্ট (জনসেবক)। দলমতের ঊর্ধ্বে উঠে মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।’ ​রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টায় বান্দরবানের লামা উপজেলা প্রশাসন হলরুমে আয়োজিত বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া আক্তারের সভাপতিত্বে সভায় উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ​সভায় উঠে আসা এলাকার প্রধান সমস্যা ও দাবি: মতবিনিময় সভায় দপ্তর প্রধান ও স্থানীয় প্রতিনিধিরা নিজ নিজ দপ্তরের কার্যক্রমের অগ্রগতির পাশাপাশি এলাকার বিভিন্ন সংকট ও উন্নয়নের দাবি তুলে ধরেন। ​দুর্গম এলাকায় যোগাযোগ ও পানির সংকট: লামা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম ইউনিয়নের দুর্গম ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের হেডম্যানপাড়া ও গিলাপাড়ায় বিদ্যালয় ও রাস্তাঘাট না থাকার বিষয়টি তুলে ধরেন। তিনি ওই সব এলাকায় তীব্র সুপেয় পানির সংকট নিরসনে সোলার প্যানেলের মাধ্যমে পানি সরবরাহ, ঠাকুরঝিরি পর্যন্ত জরুরি ভিত্তিতে ২ কিলোমিটার রাস্তা নির্মাণ এবং বেগুনঝিরি আশ্রয়ণ প্রকল্পের জরাজীর্ণ কোয়ার্টার মেরামতের দাবি জানান। এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফ জানান, লামা সদরের বিভিন্ন সড়কের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং ঠাকুরঝিরি পর্যন্ত ২ কিলোমিটার সড়ক নির্মাণের প্রস্তাবনাও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ​স্বাস্থ্য খাতের জনবল ও সরঞ্জাম সংকট: লামা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) ডাঃ সোলেমান ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে চিকিৎসক, শয্যা, পরিবহন এবং এক্স-রে মেশিনসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটের কথা তুলে ধরেন। ​শিক্ষক সংকট ও ভূমি রেজিস্ট্রেশন অফিস চালুর দাবি: লামা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুজ্জামান, দীর্ঘদিন ধরে লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে চরম শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার বিষয়টি জানান। পাশাপাশি তিনি লামা থেকে ভূমি রেজিস্ট্রেশন শাখা প্রত্যাহার করে নেওয়ায় লক্ষাধিক মানুষের ভোগান্তির চিত্র তুলে ধরে বলেন, সামান্য ভূমি ক্রয়-বিক্রয়ের সেবা নিতে নাগরিকদের শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা সদরে যেতে হচ্ছে। জনদুর্ভোগ লাঘবে তিনি পুনরায় লামায় ভূমি রেজিস্ট্রেশন শাখা চালুর জোর দাবি জানান। ​আইনশৃঙ্খলা রক্ষা: সভায় দুর্গম পাহাড়ি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে পুলিশের জন্য পর্যাপ্ত যানবাহনের (পুলিশ ভ্যান) দাবি জানানো হয়। ​সাংসদের আশ্বাস ও পরিবেশ রক্ষার আহ্বান: সংশ্লিষ্টদের বক্তব্য ও দাবিগুলো মনোযোগ দিয়ে শুনে সাংসদ মাধবী মার্মা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুত সমাধানের আশ্বাস দেন। বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান। তিনি বলেন, দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা ও সুপেয় পানি সরবরাহসহ অবকাঠামোগত উন্নয়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে। ​প্রসঙ্গক্রমে পার্বত্য অঞ্চলের পরিবেশ বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সাংসদ বলেন, ‘অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশ ধ্বংস করা হচ্ছে, যা আমাদের হতাশ করে। সরকার আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ উন্নয়নের যে ঘোষণা দিয়েছে, তা বাস্তবায়িত হচ্ছে। পার্বত্য এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের পাশাপাশি স্থানীয় সবাইকে সচেতন হতে হবে।’ ​বক্তব্যের শেষে তিনি ইউএনওসহ সকল দপ্তর প্রধানদের সমন্বিতভাবে দ্রুততার সাথে নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান এবং এলাকার টেকসই উন্নয়নে নবউদ্যমে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ​সভায় অন্যান্যদের মধ্যে বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে লামা যুব টেকসই উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এক শত দরিদ্র মানুষকে শীত বস্ত্র বিতরণ করেন। এসয় সাংসদ মাধুবী মার্মা সমাজ ও মানুষের উন্নয়নে যুব সমাজকে ঔক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। লামা উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার এর সভাপতি বিতরণ সভায় উপস্থিত ছিলেন, সাবেক মেয়র আমির হোসেন, সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম, লামা অফিসার ইনচার্জ (তদন্ত), স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা