মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
তারাগঞ্জে জ্বালানি তেলের কৃত্রিম সংকট: সিন্ডিকেটের দৌরাত্ম্যে অতিষ্ঠ সাধারণ মানুষ” দর্শনায় গাঁজা বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে‌ ১ বছরের কারাদণ্ড চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ ব্যবসায়ীর মৃত্যু রাজনগরে ডাকাত সন্দেহে ড্রাইভারকে গণপিটুনি, পরে মিললো নির্দোষ প্রমাণ সাংবাদিক মামুনের সহধর্মিণীর ঢাকায় অস্ত্রোপচার,সুস্থতায় দোয়া চাইলেন। শ্রীপুর থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন। জলাবদ্ধতা নিরসনে চসিকের ক্রাশ প্রোগ্রাম: চকবাজারে চট্টেশ্বরী খাল পরিষ্কার ও মাটি উত্তোলন কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন,

শ্রীপুর থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন।

শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার। ‎গাজীপুরের শ্রীপুরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাংবাদিকদের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে ‘শ্রীপুর থানা প্রেসক্লাব’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সাংবাদিকদের সরব উপস্থিতিতে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ টিপু সুলতানের অনুমোদনে ২৮ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ‎ ‎​নবগঠিত কমিটিতে দৈনিক সমাচারের প্রতিনিধি মোঃ আশরাফুল আলম সরকারকে সভাপতি এবং দৈনিক সময় সংবাদের প্রতিনিধি মোঃ ফরহাদ রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ‎ ‎​কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদী (দৈনিক সকালের সময়), সহ-সভাপতি মোঃ উসমান গণি (মুভি বাংলা টিভি), নুরুল ইসলাম খান (দৈনিক স্বাধীন সংবাদ) এবং মোঃ রফিকুল ইসলাম ঢালী (এসটি বাংলা টিভি)। ‎ ‎​সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে সিনিয়র যুগ্ম সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ওমর ফারুক মাহি (নিউজ ২১ বাংলা টিভি)। সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা (দৈনিক নিরপেক্ষ) ও মোঃ মহসিন আলম (দৈনিক ক্রাইম এক্সপ্রেস)। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিকুর রহমান সবুজ (দৈনিক জনতার জমিন)। ‎​সম্পাদকীয় পদের মধ্যে অর্থ বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন (দৈনিক ঢাকা টাইমস), দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রহিম (দৈনিক বার্তা বিচিত্রা) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন মৃধা (রূপসী বাংলা টিভি)। এছাড়াও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মহসিন মিয়া শাহীন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সবুজ আহম্মেদ এবং তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে মোঃআল-আমিন বি.এ দায়িত্ব পালন করবেন। ‎ ‎​কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন টিপু সুলতান মুন্সী, সামসুল আলম প্রধান (রিপন), মোঃ কবির হোসেন আকন্দ, রেজাউল করিম, মোঃ মোজাম্মেল সরকার এবং মো: জহির খানসহ আরও অনেকে। ‎​কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, শ্রীপুর এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগের কথা তুলে ধরার পাশাপাশি সংবাদকর্মীদের পেশাগত মান উন্নয়নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। শ্রীপুর থানা প্রেসক্লাবের নতুন কমিটি’কে, মাতৃজগত পরিবার ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটি’র পক্ষ থেকে, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র চিফ রিপোর্টার ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটি’র দপ্তর সম্পাদক শেখ মোঃ হুমায়ুন কবির। ‎এদিকে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা