মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

শ্রীপুরে, মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ, ১৫ দিন পর বৃদ্ধা নিহত শামসুল হকের কঙ্কাল উদ্ধার।

শেখ জসিম উদ্দিন, স্টাফ রিপোর্টার।

গাজীপুরের শ্রীপুরে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

(১৫’ই জুলাই ২০২৬) বুধবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের মেকারপাড়া এলাকার একটি জঙ্গল থেকে শিয়াল-কুকুরে খাওয়া কঙ্কালটি উদ্ধার করা হয়।

উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের মোঃ কাওসার মিয়ার শ্বশুর নিহত শামসুল হক (৭০)এর কঙ্কাল এটি। মোঃ কাওসার মিয়া নিজে তাঁর শ্বশুরের কঙ্কাল বলে পরিচয় নিশ্চিত করেছেন।

বৃদ্ধের মেয়ের জামাই কাওসার মিয়া বলেন, ‘গত ১৫ দিন ধরে আমার শ্বশুর নিখোঁজ। সব আত্মীয়স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করেও সন্ধান পাইনি। আজ দুপুরে খবর পাই, মেকারপাড়া এলাকার একটি জঙ্গলে মানুষের কঙ্কাল পড়ে রয়েছে। গিয়ে দেখি শ্বশুরের পাঞ্জাবিসহ জামা কাপড় পাশেই রয়েছে। কাপড়চোপড় দেখে নিশ্চিত হই কঙ্কালটি আমার শ্বশুরের।

কাওসার আরও বলেন, ‘শ্বশুর বৃদ্ধ মানুষ। তাঁর কোনো শত্রু রয়েছে বলে জানা নেই। কীভাবে মারা গেছেন, নাকি কেউ মেরে ফেলেছে, বলতে পারছি না।’

পুলিশ সূত্রে জানা গেছে, জঙ্গলের ভেতর একটি মানবকঙ্কাল পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ কঙ্কালটি উদ্ধার করে। কঙ্কালের পাশে পড়ে থাকা জামাকাপড় দেখে মরদেহ শনাক্ত করেন স্বজনেরা।

শ্রীপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মানবকঙ্কাল উদ্ধার করা হয়েছে। স্বজনেরা কঙ্কালের পাশের জামাকাপড় দেখে মরদেহ শনাক্ত করেছেন। নিহত শামসুল হক তিনি শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড চন্নাপাড়া এলাকার বাসিন্দা। তারপরও পরিচয় শনাক্তের জন্য কঙ্কালটি ফরেনসিক বিভাগে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা