সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত সরকারি সেবা প্রদানে হয়রানি বরদাশত করা হবে না: সংরক্ষিত আসনের সাংসদ মাধবী মার্মা। হরিণাকুণ্ডুতে স,ন্ত্রাসী হা,মলায় জামায়াত নেতা গু,রুতর আহত, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, দায়িত্বে নেই অর্ধেক চিকিৎসক। ১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযান মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত আসামিসহ ১৫ জন গ্রেফতার

আলমগীর হোসেন সাগর

স্টাফ রিপোর্টার:

গাজীপুরের শ্রীপুর থানার বিভিন্ন এলাকায় সোমবার (২৭ অক্টোবর ২০২৫) রাতে থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক ব্যবসায়ী, জুয়াড়ি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত মোট ১৫ জনকে আটক করা হয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন উদ্দেশ্যে নিয়মিতভাবে এই ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, “মাদক, জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে শ্রীপুর থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় এলাকাবাসী পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান পরিচালনার ফলে এলাকায় অপরাধের মাত্রা কমে এসেছে এবং জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা