রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
চরফ্যাশনে এসএসসি পরীক্ষা শেষে কেন্দ্রে উত্তেজনা, হামলা-ভাঙচুর; পুলিশের টিয়ারশেল, আহত অন্তত ১২-১৩ জন মাদক ও ইন্টারনেট আসক্তিমুক্ত সমাজ গঠনের বার্তা, সাঘাটায় জমজমাট এইচপিএল ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামল মিথ্যা প্রতিবেদন ও সকল বাধা পেরিয়ে পৈতৃক ভিটায় শাহিনুর রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি আশিক সাঈদ এর যোগদান উখিয়া টেকনাফ বিশেষ অভিযান ১০ হাজার ইয়াবাসহ নারী আটক বেনাপোল বাস টার্মিনাল থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চুয়াডাঙ্গার জনজীবন, পানিবন্দীদের পাশে প্রশাসন শরীফুজ্জামান শরীফ চট্টগ্রাম অঞ্চলের সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে ছয় দিনে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। রাজশাহীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ কর্মসূচির উদ্বোধন, প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিনু গলাচিপায় একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত দুই মাদক কারবারি গ্রেফতার

শ্রীপুরে নিষিদ্ধ পলিথিন ব্যাগ তৈরির কারখানায় সাংবাদিকের উপর হামলায়, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ।

শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার।

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের পূর্ব নিজমাওনা এলাকায় একটি নিষিদ্ধ পলিথিন ব্যাগ তৈরির কারখানা চলমান ও অবৈধভাবে টিসিবির পণ্য মজুত এমন তথ্যের ভিত্তিতে, সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা শিকার হন, সাংবাদিকরা।

একসময় অবৈধ পলিথিন ব্যাগ তৈরির কারখানা কতৃপক্ষ সাংবাদিকদের অবরুদ্ধ করে রাখেন।

 

স্থানীয় সুত্রে জানা যায় নিউ গোল্ডেন এগ্রো ফিড লিমিটেড নামের এই কারখানাটি রাতে পলিথিন ব্যাগ তৈরি করে, যা পরিবেশের জন্য ক্ষতিকর এবং আইনত নিষিদ্ধ। কারখানার কাজ রাতের অন্ধকারে চলে, যাতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়ানো যায়।

 

গত (৫’ই জুলাই ২০২৫) শনিবার, সাংবাদিকরা যখন ঘটনাস্থলে সরেজমিন তথ্য সংগ্রহের জন্য যান, তখন সিকিউরিটি ইনচার্জ উজ্জল এবং আরও ৫-৭ জন অজ্ঞাত ব্যক্তি লাঠি হাতে তাদের তাড়া করে। এক পর্যায়ে, দৈনিক প্রভাত প্রতিদিনের গাজীপুর প্রতিনিধি ও শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক সাংবাদিক আল আমিন’কে আঘাত করা হয়।

 

এছাড়াও এ ঘটনায়, সাংবাদিক আল-আমিনের সঙ্গে ছিলেন, শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মূভি বাংলা টেলিভিশনের হৃদয় খান, সাংবাদিক তৈবুল রহমান, সাংবাদি জনি, সাংবাদিক শাহাদত।

 

ঘটনার পর বিএনপি নেতা মিন্টু, আজাহার এবং আরও কয়েকজন স্থানীয় ব্যক্তি সাংবাদিকদের সাহায্য করেন এবং তারা কারখানা থেকে বের হয়ে আসেন।

 

এই ঘটনার পর, অনেকেই প্রশ্ন তুলছেন, কীভাবে কারখানাটি এমন একটি নিষিদ্ধ কাজ চালানোর অনুমতি পেয়েছে।

 

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, সেই সাথে সাংবাদিকের উপর হামলাকারী দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেন।

 

সাংবাদিকের উপর হামলার ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার তীব্র নিন্দা প্রতিবাদ জানান, সেই সাথে অবৈধ পলিথিন তৈরি কারখানা কতৃপক্ষদের আইনের আওতায় এদে দৃষ্টান্তমূলক শাস্তি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ পলিথিন ও তৈরির সামগ্রী জব্দ করতে, গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা