বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহেশখালীতে ৭ মাসে কোরআনে হাফেজ হলেন তিন শিক্ষার্থী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকা প্রেসক্লাব ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কক্সবাজার জেলা কমিটির আনুষ্ঠানিক অনুমোদন। সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শক্তিশালী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)। মনপুরায় আধুনিক ওয়াটার অ্যাম্বুলেন্স হস্তান্তর শহীদ ওসমান হাদী ওয়াটার অ্যাম্বুলেন্স নামকরণ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মির্জাপুরে অবৈধ কয়লার চুল্লী ব্যবসা: ঝুকিপূর্ণ স্থানীয় এলাকাবাসী পরিত্যক্ত সিটি করপোরেশন মার্কেট থেকে থেকে অস্ত্র-গুলির বিশাল ভাণ্ডার উদ্ধার ঝিনাইদহের পায়রা চত্বর ও ওয়াজের আলী হাই স্কুল মাঠে শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত মাধবপুরে শহীদ ওসমান হাদীর জন্য দোয়া ও কফিন মিছিল ঝিনাইদহে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের চেষ্টা ও মারধর ঝিনাইদহে ভারতীয় গুপ্তচর সন্দেহে এক ব্যক্তিকে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সজীব হোসেন আটক, জনতার মারধর ও পুলিশের কাছে সোপর্দ টেকনাফে বাড়ি থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার,নারী গ্রেপ্তার ওসমান হাদীর মৃত্যুতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল সাতক্ষীরায় দুদক উপপরিচালক আবদুল ওয়াদুদ এঁর বিদায় সংবর্ধনা ঝিনাইদহের প্রাণকেন্দ্রে BOND শোরুমে ভাঙচুর ও অগ্নিসংযোগ ওসমান হাদীর মৃত্যুতে সাতক্ষীরায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত অবৈধ সার ও ভেজাল কীটনাশকের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান

শ্রীপুরে ওষুধের দোকান মালিককে হত্যার ৮ মাস পর প্রধান আসামি রুবেল সহ ৩ যুবক গ্রেপ্তার।

মোঃ আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার।

গাজীপুরের শ্রীপুর পৌরসভা ৮ নং ওয়ার্ড কেওয়া পশ্চিমা খন্ড গ্রামের মসজিদ মোড়ের, মা মণি নামের একটি ফামের্সি মালিক মোঃ হাসিবুল ইসলাম বাদশা (৪০)কে ইট দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় ৮ মাস প্রধান আসামি রুবেল সহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল (৮’ই সেপ্টেম্বর ২০২৫) মঙ্গলবার দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কেওয়া পশ্চিমা খন্ড গ্রামের মসজিদ মোড় এলাকা থেকে, প্রধান আসামি রুবেল সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কৃত ব্যক্তিরা হলেন,
গাজীপুরের শ্রীপুর পৌরসভা ৮ নং ওয়ার্ড কেওয়া পশ্চিমা খন্ড গ্রামের, মোঃ আলী আকবরের বড় ছেলে মোঃ রুবেল (২৬) তাঁর ঘনিষ্ঠ সহযোগী সাব্বির হোসেন (২২) ও সজিব হাসান (২০)।

গত (১’লা জানুয়ারি ২০২৫) পৌর ৮ নং ওয়ার্ড মসজিদ মোড় এলাকায় ওষুধ ব্যবসায়ী মোঃ হাসিবুল ইসলাম বাদশা (৪০)কে ইট দিয়ে পিটিয়ে পিটিয়ে খুন করা হয়। নিহত হাসিবুল শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মোঃ আব্দুল হাইয়ের ছেলে। তিনি মসজিদ মোড় এলাকায় মা মণি নামের একটি ফামের্সি চালাতেন।

নিহত ব্যক্তির স্ত্রী মাহমুদা আক্তার বলেন, গত ১ জানুয়ারি রাতে বাবার বাড়ি থেকে প্রাইভেট কারে বাসায় ফিরছিলাম রাত সোয়া ২:টায় বাসার সামনে রাস্তায় গাড়ি রেখে আমার স্বামী দোকানে চাবি আনতে যান। এ সময় রুবেলের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের ছেলেরা আমাদের গাড়ির সামনে এসে অশ্লীল ভাষায় কথা বলতে শুরু করেন। একপর্যায়ে আমি সহ গাড়িতে থাকা নারীদের হেনস্তার চেষ্টা করেন। এ সময় গাড়িচালক শিমুল এসে বাধা দিলে তাঁকেও মারধর করেন।

মাহমুদা আরও বলেন, আমার স্বামী হাসিবুল রুবেল’কে হাত বুলিয়ে হাতজোড় করে চলে যাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু রুবেল ও তাঁর সহযোগিরা সবাই মাদকাসক্ত ছিলো তাঁরা আমার স্বামী’র অনুরোধের তোয়াক্কা করেননি। এরপর তাঁরা বাসায় ঢুকে গেট বন্ধ করে দেয় এর কিছুক্ষণ পর বাসার গেট ভেঙে ভিতরে ঢুকে আমার স্বামী হাসিবুল’কে বাড়ির উঠানে রাখা ইট দিয়ে উপর্যুপরি আঘাত করে রুবেল ও তাঁর সঙ্গীরা। এতে তিনি মাঁটিতে লুটিয়ে পড়েন। যাওয়ার সময় হামলাকারী কিশোর গ্যাংটি হুমকি দিয়ে বাসা থেকে বের হয়ে যায়।

কিশোর গ্যাং লিডার রুবেল ও তাঁর সহযোগিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর মডেল থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ঘটনার পর থেকে সন্ত্রাসীরা আত্মগোপনে ছিলেন। গতকাল (৮’ই সেপ্টেম্বর ২০২৫) সোমবার দিবাগত রাতে গোপন সূত্রে পুলিশ তাঁদের অবস্থান জানতে পারে। এরপর পুলিশ একাধিক সদস্য নিয়ে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে, পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার একটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে সন্ত্রাসীরা এ সময় পুলিশ তাঁদের গ্রেফতার করতে সক্ষম হয়।
ওষুধ ব্যবসায়ী মোঃ হাসিবুল ইসলাম বাদশা’কে হত্যার প্রধান আসামি রুবেল সহ তাঁর সহযোগিদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা