রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঐতিহাসিক ৭ নভেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ, নেতাকর্মীদের ঢল, স্লোগানে মুখর রাজপথ। নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ নেত্রকোনার খালিয়াজুরীতে ৩৯ বোতল দেশীয় চোলাই মদসহ তপু রবি দাস (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গ্রাম পুলিশের ঐতিহাসিক অর্জন: জাতীয় দরবারে গলাচিপার শংকর “চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল গেটের বিপরীতে স্কুলের দেওয়ালে অশালীন ভাষা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের রাজনৈতিক স্লোগান লেখার অভিযোগ উঠেছে। ফরিদগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদগঞ্জ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা নওগাঁ সাতক্ষীরায় ৫ দিনের ব্যবধানে ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ মহেশপুর জামায়াতের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত ।

শৈলকূপায় নিষিদ্ধ কাশির সিরাপসহ মাদক কারবারি আটক

ঝিনাইদহের শৈলকূপায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ১৭ বোতল কাশির সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শৈলকূপা থানা পুলিশের এএসআই মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে মমিনুল ইসলাম মিঠন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৭ বোতল নিষিদ্ধ ঘোষিত ‘ইস্কাপ’ নামের কাশির সিরাপ উদ্ধার করা হয়।
আটক মমিনুল ইসলাম মিঠন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার হিজলগাড়ী এলাকার মোনসের আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে শৈলকূপা থানা পুলিশ জানায়, আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা