রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।

শৈলকুপায় ফুলহরি গ্ৰামের হরিতলা মন্দিরে মূর্তি ভাঙচুর, সিসিটিভিতে দেখা গেল মনজের পাগল নামের মানসিক প্রতিবন্ধীকে

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১৫ নং ফুলহরি ইউনিয়নের হরি তলা মন্দিরে এক চাঞ্চল্যকর মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় স্থানীয় জনমনে নেমে এসেছে উদ্বেগ আর শঙ্কার ছায়া।

সিসিটিভি ফুটেজে ধরা পড়া দৃশ্যে দেখা যায়, এলাকার বহুল পরিচিত মানসিক প্রতিবন্ধী মনজের আলী, যাকে সবাই চেনে “মঞ্জের পাগল” নামে।
ধীরে ধীরে প্রবেশ করছে মন্দিরে। এরপর যেন এক শীতল আতঙ্ক। সে একে একে দুর্গাপূজার প্রতিমার মাথা ভে/ঙে ফেলে দিচ্ছে। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতীককে এভাবে ক্ষতিগ্রস্ত করার ঘটনা মুহূর্তেই আলোড়ন তোলে এলাকায়।

স্থানীয়দের ভাষ্যমতে, মনজের আলী দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন। ঘটনার আগের দিনও তাকে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কাদাছেনার কাজে অংশ নিতে দেখা গেছে। তবে এই ভাঙচুর তার মানসিক অস্থিরতার বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে রয়েছে কোনো ষড়যন্ত্রমূলক প্ররোচনা—এ প্রশ্ন এখনো উত্তরহীন। অনেকেই মনে করছেন, কেউ হয়তো তাকে উসকানি দিয়ে এ কাজ করিয়েছে।

এদিকে ঘটনাস্থলে শৈলকুপা থানা পুলিশ ও ঝিনাইদহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তারা উপস্থিত হয়ে মন্দির পরিদর্শন করেছেন। তারা জানান, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি একজন মানসিক প্রতিবন্ধীর কর্মকাণ্ড বলেই মনে হলেও, পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্যে সমৃদ্ধ শৈলকুপার মানুষ এ ঘটনায় বিস্মিত ও ব্যথিত। তাদের প্রত্যাশা—তদন্তের মাধ্যমে দ্রুতই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে এবং শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ নেবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা