শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের ৩৩ জেলা ঘুরে ইতিহাস-ঐতিহ্য তুলে ধরছেন চুয়াডাঙ্গার কনটেন্ট ক্রিয়েটর আরিফ হাসান সিলেটে ৪০ বোতল ফেয়ারডিলসহ এক যুবক গ্রেফতার মিরপুরের দিয়াবাড়িতে ফল ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়? মারধর, সংবাদ সম্মেলনে হামলা ও লুটপাটের অভিযোগ ঝিনাইদহে ১১ দলীয় জোটের লং মার্চ ঘিরে জামায়াতের সংবাদ সম্মেলন লাকসামে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আটক গাড়ি টেকনাফের চার পুলিশ স্থাপনা আকস্মিক পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময়, দিলেন প্রয়োজনীয় দিকনির্দেশনা রামুতে ৩ লাখ ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার উপজেলা পরিষদের ভিটি বরাদ্দ বাতিলের দাবীতে মনপুরায় দোকানপাট বন্ধ রেখে সদরের সহস্রাধিক ব্যবসায়ীদের প্রতিবাদ ভালুকায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক

শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়াল কক্সবাজার জেলা পুলিশ

স্টাফ রিপোর্টার কক্সবাজার

মেডিকেল কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও সচেতনতামূলক এক ব্যতিক্রমী আয়োজন করেছে কক্সবাজার জেলা পুলিশ। পুলিশ সম্পর্কে বিদ্যমান নেতিবাচক ধারণা প্রশমন এবং সামাজিক অপরাধ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করে তুলতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধের কারণ, প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন। তিনি বলেন, একটি সচেতন প্রজন্মই পারে অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে।

মতবিনিময় পর্বে শিক্ষার্থীরা সরাসরি প্রশ্ন করার সুযোগ পেয়ে নানা বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার তাদের প্রশ্নের উত্তর দেন এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে বিষয়গুলো ব্যাখ্যা করেন, যা শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে সহায়ক হয়।

এছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, শৃঙ্খলা ও জীবনের লক্ষ্য নির্ধারণের ওপর গুরুত্বারোপ করে তিনি অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতে এমন কার্যক্রম আরও জোরদারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা