সোমবার, ১৮ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি খান সেলিম রহমান প্রশিক্ষণের দক্ষতা সবার কাছে ছড়িয়ে দিন: ডিসি জাহিদ টেকনাফে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান: মদ-ইয়াবাসহ আটক ৩ গোদাগাড়ীতে নবাগত ইউএনও ইসরাত জাহানের যোগদান মিরপুরে মনি কানন উচ্চ বিদ্যালয়ের তালাবদ্ধ কক্ষ উদ্ধার, উদ্যোগে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি তীব্র দাবদাহে পুড়ছে পটুয়াখালী: ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত চতলা বাজারের ড্রেনে ময়লা-আবর্জনার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ী ও সাধারণ মানুষ জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন ‎দুর্গাপুরে এসএসসি পরিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ: আহত ৩ ‎ ‎ গোমস্তাপুরে অ্যাডভোকেট মাইনুল ইসলামের দাফন সম্পন্ন।

শাহজাদপুরে মাদকবিরোধী জাগরণ: নরিনা ইউনিয়নে সচেতনতার জোয়ার, গড়বে মাদকমুক্ত সমাজ

কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:

শাহজাদপুর উপজেলার ১২ নং নরিনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাচামারা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী মাদকবিরোধী বিশেষ সচেতনতামূলক কর্মশালা, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

মাননীয় প্রতিমন্ত্রী প্রফেসর ডক্টর এম এ মুহিতের ঘোষিত “মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স” নীতির ধারাবাহিকতায় আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুস সালাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন—
“মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। শাহজাদপুরকে মাদকমুক্ত করতে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ রেজাউল ইসলাম রাজা। তিনি বলেন
“যুবসমাজকে সুস্থ রাখতে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের বিকল্প নেই। মাঠমুখী তরুণরাই গড়বে সুন্দর আগামীর বাংলাদেশ।”সভাপতি জনাব মোঃ আব্দুস সালাম তাঁর বক্তব্যে বলেন—
“তরুণ প্রজন্মকে মাদকের মরণনেশা থেকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। শুধু আইন প্রয়োগ নয়, পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে।”

কর্মশালায় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও সাধারণ জনগণ মাদকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। বিপুল জনসমাগমে আয়োজিত এই কর্মসূচি এলাকায় সচেতনতার নতুন দিগন্ত উন্মোচন করেছে।
সবার কণ্ঠে এক সুর
“মাদককে না বলুন, সুস্থ সুন্দর সমাজ গড়ুন।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা