রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

শাহজাদপুরে ইউএনওর নির্দেশে মাদকের বিরুদ্ধে হুঙ্কার “একেবারে স্পষ্ট জিরো টলারেন্স” তিনজন আটক

কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান আবারও দৃশ্যমান হলো। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে সোমবার উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত মাদকবিরোধী অভিযানে তিনজন মাদকসেবীকে আটক করে জেল ও জরিমানা প্রদান করা হয়।

অভিযানে অংশ নেন মোঃ এমদাদুল হক খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খ সার্কেল, সিরাজগঞ্জ জেলা কার্যালয় এবং দুলাল চন্দ্র প্রামানিক, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় শাহজাদপুর থানা পুলিশের একটি টিম সহায়তা করে।

অভিযান শেষে ইউএনও মোঃ কামরুজ্জামান বলেন—

“মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট—জিরো টলারেন্স। সমাজ ও তরুণ প্রজন্মকে বাঁচাতে মাদকবিরোধী অভিযান চলবে অব্যাহতভাবে। এই যুদ্ধে জনগণের সহযোগিতা দরকার।”

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী শাস্তি দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন:
১️. মোঃ আশাদুল ইসলাম (২০) — রূপপুর নতুনপাড়া, শাহজাদপুর।
দণ্ড: ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা।
২️. মোঃ রনি (৩২) — গঙ্গাপ্রসাদ, শাহজাদপুর।
দণ্ড: ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা।
৩️. মোঃ গোফরান শেখ (৪২) — নুকালী, শাহজাদপুর।
দণ্ড: ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,“মাদকবিরোধী অভিযান চলবে নিয়মিতভাবে; মাদকের সঙ্গে কোনো আপস নয়।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা