বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহেশখালীতে ৭ মাসে কোরআনে হাফেজ হলেন তিন শিক্ষার্থী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকা প্রেসক্লাব ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কক্সবাজার জেলা কমিটির আনুষ্ঠানিক অনুমোদন। সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শক্তিশালী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)। মনপুরায় আধুনিক ওয়াটার অ্যাম্বুলেন্স হস্তান্তর শহীদ ওসমান হাদী ওয়াটার অ্যাম্বুলেন্স নামকরণ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মির্জাপুরে অবৈধ কয়লার চুল্লী ব্যবসা: ঝুকিপূর্ণ স্থানীয় এলাকাবাসী পরিত্যক্ত সিটি করপোরেশন মার্কেট থেকে থেকে অস্ত্র-গুলির বিশাল ভাণ্ডার উদ্ধার ঝিনাইদহের পায়রা চত্বর ও ওয়াজের আলী হাই স্কুল মাঠে শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত মাধবপুরে শহীদ ওসমান হাদীর জন্য দোয়া ও কফিন মিছিল ঝিনাইদহে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের চেষ্টা ও মারধর ঝিনাইদহে ভারতীয় গুপ্তচর সন্দেহে এক ব্যক্তিকে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সজীব হোসেন আটক, জনতার মারধর ও পুলিশের কাছে সোপর্দ টেকনাফে বাড়ি থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার,নারী গ্রেপ্তার ওসমান হাদীর মৃত্যুতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল সাতক্ষীরায় দুদক উপপরিচালক আবদুল ওয়াদুদ এঁর বিদায় সংবর্ধনা ঝিনাইদহের প্রাণকেন্দ্রে BOND শোরুমে ভাঙচুর ও অগ্নিসংযোগ ওসমান হাদীর মৃত্যুতে সাতক্ষীরায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত অবৈধ সার ও ভেজাল কীটনাশকের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান

শম্ভুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা,দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগে মানুষের ঢল

মোঃ বাবুল ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান

ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টিশক্তি রক্ষায় প্রশংসনীয় মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) শম্ভুগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী লালকুঠি পাক দরবার শরীফ প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা প্রদান করা হয়।

সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চলা এ সেবামূলক কর্মসূচিতে শম্ভুগঞ্জ সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত বিপুলসংখ্যক নারী, পুরুষ ও বয়স্ক মানুষ চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন। ভিড় ও আগ্রহ দেখে এলাকাজুড়ে এক মানবিক মিলনমেলায় পরিণত হয় কর্মসূচির স্থান।

মুর্শিদের বরকত আল্লামা শাহ্ সূফি খাজা ছাইফুদ্দীন (রহ.) মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে এবং ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল, ধোপাখোলা, ময়মনসিংহের সার্বিক সহযোগিতায় এই ফ্রি আই ক্যাম্প সফলভাবে বাস্তবায়িত হয়।

চক্ষু চিকিৎসা ক্যাম্পে ছানি অপারেশনের জন্য উপযুক্ত রোগী বাছাই করা হয়। পাশাপাশি চোখ লাল হওয়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া, ঝাপসা দেখা, চুলকানি, চোখের নালীজনিত জটিলতা এবং রাতকানা রোগের পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। প্রাথমিক চিকিৎসার পাশাপাশি গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল রেফার করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বর্তমান আল্লামা শাহ্ সূফি খাজা গদি নিশি সোজাউদ্দুল্লাহ সোজা হুজুর পীর কেবলা জান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মানুষের সেবাই প্রকৃত ইবাদত। দরিদ্র মানুষের চোখের আলো ফিরিয়ে দেওয়ার চেয়ে বড় মানবিক কাজ আর হতে পারে না।

এ সময় উপস্থিত ছিলেন মুরিদদের দরদি আল্লামা শাহ্ সূফি খাজা মোঃআলাউল হক অলি পীর কেবলা জান হুজুর পাক, ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক দল, স্বেচ্ছাসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও আর্থিকভাবে অস্বচ্ছল মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা, অন্ধত্ব প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

স্থানীয় সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন বিনামূল্যের চিকিৎসা সেবা দরিদ্র মানুষের জন্য এক বিরাট আশীর্বাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা