সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
টেকনাফে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান: মদ-ইয়াবাসহ আটক ৩ গোদাগাড়ীতে নবাগত ইউএনও ইসরাত জাহানের যোগদান মিরপুরে মনি কানন উচ্চ বিদ্যালয়ের তালাবদ্ধ কক্ষ উদ্ধার, উদ্যোগে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি তীব্র দাবদাহে পুড়ছে পটুয়াখালী: ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত চতলা বাজারের ড্রেনে ময়লা-আবর্জনার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ী ও সাধারণ মানুষ জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন ‎দুর্গাপুরে এসএসসি পরিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ: আহত ৩ ‎ ‎ গোমস্তাপুরে অ্যাডভোকেট মাইনুল ইসলামের দাফন সম্পন্ন। কালীগঞ্জে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রামুতে নারীদের দেহে ইয়াবা, আটক ৩

রহস্যে ঘেরা কিশোরের নিথর দেহ: শাহজাদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আতঙ্ক

কেএম নাসির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামের একটি ঘাসক্ষেত থেকে অজ্ঞাত এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শনিবার দুপুরের পরপরই ঘটনাটি সামনে আসে, যখন স্থানীয় এক কৃষক নেপিয়ার ঘাস কাটতে গিয়ে হঠাৎ মরদেহটি দেখতে পান। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে আশপাশের শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়, সৃষ্টি হয় আতঙ্ক ও রহস্যের আবহ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাহজাদপুর থানা পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক ধারণা, নিহত কিশোর গলাকেটে হত্যা করা হয়েছে। তার পরনে থাকা পাঞ্জাবি-পাজামা দেখে তাকে মাদ্রাসার ছাত্র বলে অনুমান করা হচ্ছে। এখনো পর্যন্ত কিশোরটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, পরিচয় উদঘাটন এবং হত্যার পেছনের কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি নিহতের পরিচয় নিশ্চিতের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনাকে ঘিরে পুরো এলাকায় উদ্বেগ ও শঙ্কা বিরাজ করছে


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা