বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ উদ্বোধন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির (আংশিক) ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

রহনপুরে গাড়িতে অবৈধ তেল মজুদের দায়ে গাড়ি চালককে প্রশাসনের জরিমানা,

আমিনুল ইসলাম: সিনিয়র স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ উপজেলার রহনপুরে স্টারিং গাড়িতে জারকিনে অবৈধভাবে তেল মজুদ করায় চালককে আটক করে মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশন কর্তৃপক্ষ পরবর্তীতে চালক কে জরিমানা করেছে স্থানীয় প্রশাসন। আজ শনিবার (৪ এপ্রিল, ২০২৬) রহনপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা। অভিযোগ সূত্রে জানা যায়, রহনপুর মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশন একটি স্টারিং গাড়িতে ১০ লিটার ডিজেল তেল বোতলে ও জারকিনে অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়া যায়। বিষয়টি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা ঘটনাস্থলে উপস্থিত হন। সরকারি আদেশ অমান্য করে এভাবে তেল মজুদ রাখার অপরাধে ভোলাহাট উপজেলার বারই পাড়া এলাকার আয়েশ এর ছেলে দুরুল কে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ওই স্টারিং চালককে ১০০০ টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা জানান, “চালককের আর্থিক অবস্থা বিবেচনায় জব্দকৃত তেল বাজেয়াপ্ত না করে তা গাড়ির ট্যাঙ্কে ভরে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা