শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন ৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ।

যশোর সদর-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা শোয়াইব হোসেনের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল র‍্যালি

মোঃ রফিকুল ইসলাম (সবুজ)

যশোর প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর সদর-৩ আসনের পীর সাহেব মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা শোয়াইব হোসেন আজ সোমবার এক মহাসমারোহে মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে বিশাল র‍্যালির আয়োজন করেছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত এ র‍্যালিতে শতাধিক মোটরসাইকেল এবং কয়েকটি গাড়ি অংশ নেয়।

র‍্যালিটি যশোর শহরের হুশতলা মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দরাটানা এলাকায় গিয়ে শেষ হয়। দীর্ঘ রাস্তাজুড়ে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি যেন এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। পথের দু’পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ হাত নেড়ে প্রার্থীকে শুভেচ্ছা জানায়।

বক্তব্যে অধ্যক্ষ মাওলানা শোয়াইব হোসেন বলেন, “আমরা শান্তিপূর্ণ ও কল্যাণমুখী রাজনীতিতে বিশ্বাসী। ইসলামী শাসনব্যবস্থার মাধ্যমে দেশের মানুষকে ন্যায়বিচার ও প্রকৃত মুক্তি দেওয়া সম্ভব। জনগণের দোয়া ও সহযোগিতা নিয়েই ইনশাআল্লাহ আমি জয়ী হবো।”

অধ্যক্ষ মাওলানা শোয়াইব হোসেন বহু বছর ধরে ইসলামি শিক্ষা ও সামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত। তিনি একজন শিক্ষাবিদ ও দ্বীনি অঙ্গনের পরিচিত মুখ। সমাজসেবা, দরিদ্র মানুষের সহযোগিতা এবং তরুণদের সঠিক পথে পরিচালনা করার জন্য এলাকায় তার যথেষ্ট সুনাম রয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ “হাতপাখা” প্রতীককে সামনে রেখে নির্বাচনী মাঠে নেমেছে। দলটির নেতাকর্মীরা বিশ্বাস করেন, হাতপাখা হলো সাধারণ মানুষের জীবন ও শান্তির প্রতীক। গরমে যেমন হাতপাখা শীতলতা দেয়, তেমনি ইসলামী আন্দোলনের রাজনীতি দেশের মানুষকে দেবে শান্তি ও স্বস্তি।

“শান্তি, ন্যায় ও কল্যাণের রাজনীতি চাই — হাতপাখায় ভোট দিন!”

“শোষণ নয়, কল্যাণ চাই — হাতপাখা প্রতীকে ভোট দিন!”

“অধ্যক্ষ শোয়াইব হোসেনকে জয়যুক্ত করুন, ইসলামী কল্যাণরাষ্ট্র গড়ুন।”

“যশোরের মানুষ ঐক্যবদ্ধ — হাতপাখার পক্ষে দৃঢ় প্রতিজ্ঞ।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই র‍্যালি যশোর সদর-৩ আসনে ইসলামী আন্দোলনের শক্তিশালী অবস্থানকে নতুন মাত্রা দিয়েছে। এলাকাবাসীর অংশগ্রহণে এটি নির্বাচনী মাঠে এক নতুন বার্তা দিয়েছে বলেও মন্তব্য করছেন অনেকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা