মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর-১০ নম্বর ফুটপাতের চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন দাবি ব্যবসায়ীদের ইকুরিয়া বিআরটিএ লাইসেন্স শাখা ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি রাজবাড়ীতে ৫৬ টাকায় পুলিশের চাকুরী। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর টোল  বন্ধের দাবিতে সড়ক ভবন ঘেরাও ও সেতু অবরোধ। ঝিনাইদহের বিষয়খালী বাজারে ঘোষ সুইট হোটেলে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা চাঁদপুরের ফরিদগঞ্জের কৃতি সন্তান খান ইসমাইল হোসেন খুলনা জেলা ছাত্রদলের সদস্য সচিব নির্বাচিত ঢাকাকেন্দ্রিক নয়, প্রতিটি জেলায় হবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া আয়োজন: ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ। সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলে নিহত রাজশাহীতে বাস চলাচল বন্ধ, বিপাকে সাধারণ যাত্রীরা

যশোরে দেড় কোটি টাকার সোনার বারসহ আটক ২

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা যশোর সদরের তারাগঞ্জ এলাকা থেকে ৯৭০ গ্রাম ওজনের ৮টি সোনার বারসহ দুইজনকে আটক করেছে।

আটক দুজন হলেন- যশোরের শার্শা উপজেলার দক্ষিণ ঘিবার ইসমাইল হোসেনের ছেলে আবু সাঈদ (২৭) এবং একই এলাকার মোহাম্মদ শাজাহানের ছেলে মহিনুর রহমান (৩১)।

বিজিবি (৪৯ ব্যাটালিয়ন) জানায়, মঙ্গলবার (১৫ জুলাই) ভোর ৫টার দিকে তাদের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই দুইজনকে আটক এবং তাদের কাছ থেকে প্রায় ১ কেজি ওজনের (৯৭০ গ্রাম) ৮টি স্বর্ণের বার, ৩টি মোবাইল ফোন এবং ১টি পাওয়ার ব্যাংক জব্দ করে।

আটককৃত দুজনের প্যান্টের পকেট এবং মানিব্যাগের ভেতরে বিশেষ কায়দায় সোনার বারগুলো লুকানো ছিল।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা বিজিবিকে জানিয়েছেন, ঢাকা থেকে যশোর-বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিলেন। ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করা।

বিজিবি জানিয়েছে, আটককৃত স্বর্ণের মূল্য ১ কোটি ৪১ লাখ ৮৩ হাজার টাকা। মোবাইল ফোন ও পাওয়ার ব্যাংকের  দামসহ সর্বমোট সিজার মূল্য ১ কোটি ৪২ লাখ ১৬ হাজার ৮৪৯ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানের মালামাল আটকে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা