মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

মুসলিম কৃষককে কুপিয়ে গুরুতর জখম, অভিযোগ হিন্দু পরিবারের ৫ জনের বিরুদ্ধে!

১৩ জুলাই ২০২৫:

মোঃ জিহাদ
তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি।

তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাহারকান্দি গ্রামে জমি ও পানি নিষ্কাশন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোঃ জাফর (৪৫) নামে এক মুসলিম কৃষককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে হিন্দু সম্প্রদায়ভুক্ত একটি পরিবারের বিরুদ্ধে।

আহত মোঃ জাফর মাহারকান্দি এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ জাফরের সুপারি বাগানের পাশেই অভিযুক্ত রাধা কৃষ্ণের বসতভিটা ও জমি অবস্থিত। কিছুদিন আগে জাফর মিয়া তার বাগানে সার প্রয়োগ করেন। কিন্তু রাধা কৃষ্ণের জমি তুলনামূলক উঁচু হওয়ায় সেখানকার জমে থাকা পানি জাফরের জমি দিয়ে প্রবাহিত হলে সার ধুয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে জাফর পানি নিষ্কাশনের পথটি বন্ধ করে দেন। এই ঘটনাকে কেন্দ্র করেই রাধা কৃষ্ণ ও তার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, গত ১১ জুলাই সকাল ১০টার দিকে রাধা কৃষ্ণ, শ্রী কৃষ্ণ এবং তিনজন নারী সদস্য—বিরোলা, শিখা ও কাজলী—সশস্ত্রভাবে একত্রিত হয়ে মোঃ জাফরের ওপর হামলা চালান। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করেন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ১৩ জুলাই তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে ভুক্তভোগী মোঃ জাফর তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, এলাকার প্রভাবশালী ব্যক্তি মোঃ কামাল মিয়া এই ঘটনার মীমাংসার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেননি বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কাউকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা