শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

মুরাদনগরে মডেল মসজিদের নির্মাণকাজ পরিদর্শন করলেন ইউএনও

★গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে কাজ শেষের নির্দেশ

মোঃ ইউনুছ মিয়া , মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে মডেল মসজিদের নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) বিকালে তিনি ধামঘর ইউনিয়নের ভুবনঘর এলাকায় চলমান মসজিদ নির্মাণকাজ ঘুরে দেখেন। এসময় কাজের অগ্রগতি ও গুণগত মান পর্যালোচনা করে সংশ্লিষ্টদের প্রতি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার নির্দেশ দেন তিনি।

জানা যায়, ৫ই আগস্টের পর থেকে মসজিদটির নির্মাণকাজ বন্ধ ছিল। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুনরায় কাজ শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান জানান, সরকার সারাদেশে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন মডেল মসজিদ নির্মাণ করছে। ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে এই মসজিদগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত তদারকি করা হচ্ছে এবং আগামী দেড় মাসের মধ্যে নির্মাণকাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সরকারের অর্থায়নে নির্মিত এই মডেল মসজিদটি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে এলাকাবাসীর জন্য উন্মুক্ত করা হবে।

মোবাইলঃ ০১৮১৮৫৮১৫১০

তারিখঃ ৩০ সেপ্টেম্বর ২০২৫


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা