শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০ ঝিনাইদহের ছাগল হাট ইজারা সম্পন্ন: সর্বোচ্চ দরে পেলেন মিজান কসাই, কুতুকছড়িতে ভোরের গুলিতে নিহত ইউপিডিএফ নেতাঃ বাড়ছে ‘ভাতৃঘাতি সংঘাত’ নিয়ে উদ্বেগ নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা

মিরপুর প্রেসক্লাবে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেখ রিবণ রায়হান

স্টাফ রিপোর্টার

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর মিরপুর প্রেসক্লাবে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মানবিকতা, সামাজিক কল্যাণ এবং দেশ-জাতির মঙ্গল কামনায় আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান।
অনুষ্ঠানে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মিরপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. বদরুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্বাস আলী ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান। তিনি বলেন, আব্বাস আলী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে অসংখ্য মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং সমাজে মানবিক সহায়তার নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
তিনি আরও বলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আব্বাস আলী একজন জনদরদী মানুষ, যিনি সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। জনগণ তাকে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত দেখতে চায়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন। তিনি বলেন, রমজানের এই পবিত্র সময়ে ইফতার ও দোয়া মাহফিল পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। এমন আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার প্রকাশক-সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোরসালিন রাহাত, এস. এম. ইসলাম, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ড. মাইনুল ইসলাম পলাশ, সহ-সভাপতি মোহাম্মদ মাহবুব উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম সাইমন, মঞ্জুর আহমেদ, সুমন খান, সরদার মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নিপু আহমেদ, কাফরুল থানা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি অহিদুর রহমান তুষার, কাফরুল থানা কৃষক দলের সভাপতি ও তাঁতি দলের সাবেক সদস্য সচিব মো. বেলাল হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি খাইরুল ইসলাম, অর্থ সম্পাদক জি. এস. জয় ও সোহরাব হোসেন।
আরও উপস্থিত ছিলেন মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আখতারুজ্জামান, মানবাধিকার সহ-সম্পাদক রশিদী মাহবুব, সহ-প্রচার সম্পাদক দুলাল হোসেন, শৃঙ্খলা বিষয়ক সম্পাদক কাজী ইমামুল হক, সহ-সম্পাদক শাহাদত হোসেন, যুগ্ম সম্পাদক সারোয়ার আলম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ আল মামুন, সহ-দপ্তর সম্পাদক এম. এ. মালেক, আব্বাস আলী ফাউন্ডেশনের সদস্য সুলতান মাহমুদ ও মনিরুল ইসলামসহ অসংখ্য সাংবাদিক ও শুভানুধ্যায়ী।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা