শনিবার, ০২ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের রক্তেই গণতন্ত্র সমুন্নত থাকবে: নাটোরে হুইপ দুলু সাতক্ষীরা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দুর্গাপুরে দিনে-দুপুরে ভ্যান ছিনতাইচেষ্টা: এলাকাবাসীর হাতে আটক ১, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ ফ্রান্স প্রবাসী আবেদ হোসাইনকে বাহুবল যুব সমাজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এর সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১–৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬–এর কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্রমিক-মালিক ঐক্যেই সমৃদ্ধির পথ—মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শ্রদ্ধা ও সংহতির আহ্বান টঙ্গীতে অভিযানে ধরাছোঁয়ার বাইরে অভিযোগভুক্ত নারী মাদক ব্যবসায়ী আটক, উদ্বেগে এলাকাবাসী শৈলকুপায় আলোচিত ঘটনা: মেয়ের জন্য ঠিক করা পাত্রের সঙ্গে পালিয়েছেন মা

মিরপুরে কাউন্সিলর প্রার্থী মীর ইমরান মিথুনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শফিকুর রহমান

মিরপুর প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর মিরপুরে ২ ও ৯১ নম্বর ওয়ার্ড বিএনপি পরিবারের উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) মিরপুর-পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সার্বিক ব্যবস্থাপনায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। তবে বিশেষ কারণে তিনি সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, “পবিত্র রমজান মাস আমাদের ধৈর্য, সংযম ও ত্যাগের শিক্ষা দেয়। এই ইফতার মাহফিলের মাধ্যমে আমাদের শপথ নিতে হবে—দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ থাকার। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং সাধারণ মানুষের কল্যাণে বিএনপি অতীতেও রাজপথে ছিল, আগামীতেও থাকবে।”
তিনি আরও বলেন, “দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে মহান আল্লাহর দরবারে আমাদের প্রার্থনা করতে হবে, যেন তিনি বাংলাদেশকে সব ধরনের সংকট থেকে মুক্তি দেন। আমরা শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত হবে। আজকের এই মহতী আয়োজনের জন্য আয়োজকবৃন্দ এবং উপস্থিত সকল নেতাকর্মীকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটির ২ ও ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলের আয়োজক মীর ইমরান হোসেন মিথুন সমাপনী বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “২ নম্বর ওয়ার্ড বিএনপি পরিবার সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের নেতা তারেক রহমানের দিকনির্দেশনায় মিরপুরের সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”
সবশেষে ২ নম্বর ওয়ার্ড বিএনপি পরিবারের পক্ষ থেকে আগত সকল অতিথি ও নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা