সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত সরকারি সেবা প্রদানে হয়রানি বরদাশত করা হবে না: সংরক্ষিত আসনের সাংসদ মাধবী মার্মা। হরিণাকুণ্ডুতে স,ন্ত্রাসী হা,মলায় জামায়াত নেতা গু,রুতর আহত, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, দায়িত্বে নেই অর্ধেক চিকিৎসক। ১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

মাধবপুরে তেলিয়াপাড়া চা বাগান এলাকা থেকে ১৪০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার, এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো:মঈন উদ্দিন উজ্জ্বল হবিগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকার মিশন লাইন থেকে ১৪০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ২টার দিকে। হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব মুহাম্মদ খাইরুল বশরের নেতৃত্বে এস.আই জয় পাল, এ.এস.আই হান্নান ও সঙ্গীয় ফোর্স অফিসারগণ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় তেলিয়াপাড়া চা বাগানের মিশন লাইন এলাকায় পংকজ উরাং নামে এক ব্যক্তির ঘরের ভিতরে থাকা একটি ড্রাম থেকে ১৪০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই পুলিশ পংকজ উরাংকে গ্রেফতার করে।
এ বিষয়ে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা