শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মোটরসাইকেল তল্লাশিতে ৮.৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক। সিলেটের জৈন্তাপুরে যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম সিন্ডিকেটের দাপটের অভিযোগ ’ ভারতীয় পুশইন বন্ধের দাবিতে সাতক্ষীরা সীমান্তে বিক্ষোভ আটঘরিয়ায় উপজেলা পর্যায়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে দৈনিক ভিত্তিক ও মাষ্টাররোল কর্মচারীদের বিভাগীয় সমাবেশ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ০৯টি মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেল একজন আসামি আটক। ঝিনাইদহের নতুন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, সিরাজগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের ব্যক্তিক্রমী উদ্যোগ। GAP প্রটোকল ভ্যালিডেশন বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত

মহেশপুরে বিজিবির পৃথক অভিযানে ২৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার

মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ

ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) ভোররাতে ও সকালে পৃথক দুটি অভিযানে মোট ২৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম অভিযানটি পরিচালিত হয় সকাল আনুমানিক ৭টা ২৫ মিনিটে। মাধবখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭১/৮-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের রিপন নামের এক ব্যক্তির মাল্টাবাগানে অভিযান চালিয়ে ২৪২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন সুবেদার মোঃ শরাফত আলী।অন্যদিকে একই দিনে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে নতুনপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৭/এমপি থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামে অভিযান চালানো হয়। নায়েব সুবেদার মোঃ আব্দুস সালাম এর নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে আরও ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে দুই ক্ষেত্রেই কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।

অভিযান শেষে উদ্ধারকৃত ফেন্সিডিল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা