শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-১ রোববার রাতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ টেকনাফে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার: স্বামী পুলিশ হেফাজতে আহমদ নিয়াজ রচিত “দ্য গ্যালাক্সি অব ডেভেলপমেন্ট” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ফুট পেট্রেলিংককালে ৫১টি মালা ফাঁদ উদ্ধার জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও গণমিছিল মালয়েশিয়ায় খুন হওয়া সেই যুবকের লাশ ফিরল দেশে, বাড়িতে শোকের মাতম ঝিনাইদহে যাত্রীবাহি বাস থেকে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদক ক্রিস্টাল মেথ জব্দ হামলা-লুটপাটের ঘটনায় চক্রের মূলহোতা রাজু সহ ৩ আসামি কারাগারে

ভোলার চরফ্যাশনে ২৩৩টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

মোঃ জিয়াউদ্দিন
জেলা বিশেষ প্রতিনিধি (ভোলা)
“সবার আগে বাংলাদেশ, ব্যক্তি নয়—পরিবারই উন্নয়নের মূল একক” এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল ১১টায় রাজধানীর বনানীর কড়াইল টি অ্যান্ডটি ময়দান থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ১৪টি এলাকায় একটি করে ওয়ার্ডে একযোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলা হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মো. শহীদুল্লাহ এবং উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন। এ সময় সমাজসেবা কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ২৩৩টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। ফ্যামিলি কার্ড পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। তারা বলেন, “আমরা কখনো ভাবিনি ঈদের আগে এমন একটি ফ্যামিলি কার্ড হাতে পাব। এ উদ্যোগ নেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
উল্লেখ্য, বরিশাল বিভাগের মধ্যে ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা