শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুতুকছড়িতে ভোরের গুলিতে নিহত ইউপিডিএফ নেতাঃ বাড়ছে ‘ভাতৃঘাতি সংঘাত’ নিয়ে উদ্বেগ নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী গোমস্তাপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন।

বোয়ালমারীতে পৈতৃক জমি নিয়ে বিরোধ: ছোট ভাইকে গুলি করে হত্যার অভিযোগ, আটক সাবেক এমপি প্রার্থী কামরুল ইসলাম

স্টাফ রিপোর্টার, বোয়ালমারী (ফরিদপুর)
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পৈতৃক জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে ছোট ভাইকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে সাবেক এমপি প্রার্থী ডা. গোলাম কবিরের বিরুদ্ধে।
বুধবার (২৫ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের একটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হুমায়ুন কবির মিন্টু (প্রায় ৫৫) অভিযুক্তের আপন ছোট ভাই।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পৈতৃক জমি ভাগাভাগি ও গাছ কাটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে একই বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে গোলাম কবির তার লাইসেন্সকৃত শটগান দিয়ে মিন্টুকে লক্ষ্য করে গুলি করেন। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় উত্তেজিত জনতা তার ওপর হামলা চালায় এবং তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ব্যবহৃত লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে এবং ডা. গোলাম কবিরকে আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, ডা. গোলাম কবির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পারিবারিক বিরোধ যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, এই ঘটনা তারই এক মর্মান্তিক উদাহরণ হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা