বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মিরপুর ট্রাফিক ডিসি গৌতম কুমার বিশ্বাস

বাহাউদ্দীন তালুকদার :

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে ধারণ করে ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি গৌতম কুমার বিশ্বাস’র একান্ত নিজস্ব উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর ২৫) সকাল ১১টায় মিরপুর ডাম্পিং এরিয়ায় ও ট্রাফিক দারুসসালাম জোনের গাবতলী নতুন ইউলুপ গোলচত্তর এলাকায় বিভিন্ন সড়ক দ্বীপে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্য্যবর্ধক গাছের চারা রোপণ করেন ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি গৌতম কুমার বিশ্বাস।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি গৌতম কুমার বিশ্বাস বলেন, “বৃক্ষ মানুষের পরম ও প্রকৃত বন্ধু। পরিবেশের অবক্ষয় রোধে ও দারিদ্র্য বিমোচনে বৃক্ষরোপণ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। আমাদের শিশু-কিশোর প্রজন্মকে যদি এখন থেকেই বৃক্ষপ্রেমী হিসেবে গড়ে তোলা যায়, তাহলে একদিন আমাদের দেশ ভরে উঠবে সবুজে-সবুজে।”

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ট্রাফিক দারুসসালাম জোনের এসি আরিফুল ইসলাম রনি, ট্রাফিক মিরপুর জোনের এসি শরিফ উল আলম, টি আই (প্রশাসন) মাহফুজ, টি আই আমজাদ হোসেন, টি মাহমুদ সুমন, টি আই আসাদুজ্জামান, টি আই গোলাম মওলা, টি মনিরুল ইসলাম মনির, টি আই মশিউর রহমান, টি আই সোহরাব হোসেন, টি আই আল আমিন, টি আই জুবায়ের হাসান অন্যান্য সার্জেন্ট, কনস্টেবল গণ সহ ট্যাগ সদস্যরা। এই কর্মসূচির আওতায় জাতীয় পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত সমন্বিতভাবে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা