শারমিন আরা
ঝিনাইদহ জেলা প্রতিনিধি,
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে র,ক্তক্ষয়ী সং,ঘর্ষের ঘটনা ঘটেছে।
বাকিতে চা না দেওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিরোধ মুহূর্তের মধ্যে ভয়া,বহ রূপ নেয়।
এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকালে উপজেলার পৌর এলাকার খালধারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর এলাকায় চ,রম উ,ত্তেজনা বিরা,জ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খালধারপাড়া এলাকার রিপন শাহজাহানের চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি চা পান করতে যান। এ সময় তারা বাকিতে চা দাবি করলে দোকানদার তা দিতে অস্বীকৃতি জানান।
এ নিয়ে প্রথমে বাকবিতণ্ডা
শুরু হয়।
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং তা হাতাহাতিতে রূপ নেয়।
পরে দুই পক্ষের আরও লোকজন ঘটনাস্থলে জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শুরু হয় সংঘর্ষ।
এ সময় লা,ঠিসোঁ,টা নিয়ে উভয় পক্ষ একে অপরের ওপর হা,মলা চালায়।
সংঘ,র্ষে অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয়রা তাদের উ,দ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পরপরই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও এলাকাবাসী এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে শৈলকুপা থানার দায়িত্বশীল কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেয় এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তিনি আরও জানান, অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।