বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ উদ্বোধন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির (আংশিক) ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মো:রুবেল মিয়া স্টাফ রিপোর্টর ব্রাহ্মণবাড়িয়া।

আজ বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনটি ছিল ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতার এক সুন্দর মিলনমেলা। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকবৃন্দ সংগঠনের উন্নয়ন, ভবিষ্যৎ কার্যক্রম এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও পেশাগত দায়িত্ববোধ আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে বিভিন্ন গঠনমূলক আলোচনা ও মূল্যবান পরামর্শ উঠে আসে। সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সমাজের কল্যাণে কাজ করতে হলে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনকে সামনে এগিয়ে নিতে হবে। সবশেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে সবাই একসঙ্গে ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুন্দর সমাপ্তি ঘটে। এ সময় উপস্থিত সকল সম্মানিত সাংবাদিক ভাই, অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তাদের উপস্থিতি ও সহযোগিতায় অনুষ্ঠানটি সফল ও সার্থক হয়েছে


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা