সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত সরকারি সেবা প্রদানে হয়রানি বরদাশত করা হবে না: সংরক্ষিত আসনের সাংসদ মাধবী মার্মা। হরিণাকুণ্ডুতে স,ন্ত্রাসী হা,মলায় জামায়াত নেতা গু,রুতর আহত, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, দায়িত্বে নেই অর্ধেক চিকিৎসক। ১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির পথচলা শুরু

কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি :

সাংবাদিকতার নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয়ে পটুয়াখালীর মহিপুরে আত্মপ্রকাশ করেছে স্থানীয় সাংবাদিকদের সংগঠন কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটি। “বস্তুনিষ্ঠ সংবাদ ও সাংবাদিকতার সঠিক চর্চায় নতুন পথচলার অঙ্গীকার” স্লোগানকে ধারণ করে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (২৪ মে) সন্ধ্যায় মহিপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংগঠনিক আলোচনা সভা। এতে সংগঠনের গঠনতন্ত্র, উদ্দেশ্য, নীতিমালা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতার মর্যাদা রক্ষা এবং সকল সাংবাদিক সংগঠনের সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে কাজ করাই হবে সংগঠনের মূল লক্ষ্য।
আলোচনা শেষে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে মিজানুর রহমান সভাপতি এবং আবদুল্লাহ মানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মুন্সী ইউসুফ ও আইয়ুব আকন ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিব জোমাদ্দার, অর্থ সম্পাদক রুহুল আমিন হাওলাদার, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আ. গনি আকন রানা, সমাজকল্যাণ সম্পাদক মো. হাসিবুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সোহাগ আহম্মেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল মামুন, কার্যনির্বাহী সদস্য রিপন সাব্বির ও মো. হাবিবুর রহমান এবং সদস্য আ. রহিম, মো. রুবেল রানা, আল ইমরান ও মো. রাকিবুল হাসান।
সবশেষে দেশ, জাতি এবং সংগঠনের সার্বিক সফলতা কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা