শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
‎দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার, ছুরি ও চাপাতি উদ্ধার ‎ তিন সন্তান ফেলে নগদ টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও ব্যবসায়ীর স্ত্রী, ঝিনাইদহে তোলপাড় ঝিনাইদহ জেলা পুলিশের হাতে আটক হলো কু,খ্যাত মাদক ব্যবসায়ী জীবন ও তার এক সহযোগী ইয়াবা ও কোরেক্সসহ , ঝিনাইদহের বিদায়ী পুলিশ সুপারের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানালেন সাংবাদিক শারমিন আরা এমপি নয়ন কেন্দ্রীয় যুবদলের সম্পাদক মনপুরায় যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গলাচিপায় বজ্রপাতে কৃষকের প্রাণহানি: কালবৈশাখী ঝড়ে শোকের ছায়া ঝিনাইদহের নারকেল বাড়িয়াই পুকুরে ডুবে শিশুর মৃ,ত্যু, বাঁচানোর আশায় মাথায় তুলে ঝাঁকানো হয় তাকে, সিরাজগঞ্জে সাপের ছোবলে প্রাণ হারালেন ৩ বছরের নূর মোহাম্মদ ঝিনাইদহ সদরে ৭৫ বছর বয়সী বৃ’দ্ধা’র ঝু’ল’ন্ত ম’র’দেহ উ’দ্ধা’র মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের

বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ আর নেই

ঢাকা জেলা স্টাফ রিপোর্টার : সৈয়দ উসামা বিন শিহাব

সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে শোকের ছায়া নেমে এসেছে। বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও আসামের গর্ব জুবিন গার্গ আর নেই। শুক্রবার স্থানীয় সময় দুপুরে সমুদ্র থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনায় গুরুতর আঘাত পাওয়ায় তার জীবন বাঁচানো সম্ভব হয়নি।

ভারতের আসাম রাজ্যের মন্ত্রী অশোক সিংঘল সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করে লিখেছেন, “আমাদের প্রিয় জুবিন গার্গের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আসাম হারাল নিজের হৃদস্পন্দন।”

আসামি, বাংলা ও হিন্দি—তিন ভাষার গানে সমান জনপ্রিয় ছিলেন জুবিন গার্গ। তবে বলিউডের ‘গ্যাংস্টার’ (২০০৬) ছবির ‘ইয়া আলি’ গানটি তাকে এনে দিয়েছিল অসামান্য জনপ্রিয়তা। প্রীতমের সুর ও সাঈদ কাদরির কথায় এই গানটি ছিল তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া মাইলফলক।

বাংলা, আসামি ও হিন্দি সংগীতের ভক্তদের কাছে সমানভাবে প্রিয় এই শিল্পীর অকাল প্রয়াণে দেশ-বিদেশের ভক্ত-শ্রোতারা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা