শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কুতুকছড়িতে ভোরের গুলিতে নিহত ইউপিডিএফ নেতাঃ বাড়ছে ‘ভাতৃঘাতি সংঘাত’ নিয়ে উদ্বেগ নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী গোমস্তাপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন।

বন্ধুদের সঙ্গে আন্তরিক পরিবেশে ইফতার পার্টি অনুষ্ঠিত

শেখ রিবণ রায়হান স্টাফ রিপোর্টার

পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার বিশেষ প্রতিনিধি সেলিম ভাইয়ের উদ্যোগে বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এক আন্তরিক ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) বিকেলে সৌহার্দ্যপূর্ণ ও মনোরম পরিবেশে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং কয়েকজন শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন। রমজানের পবিত্রতা, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এ মিলনমেলায় সবাই একত্রে বসে ইফতার করেন এবং একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতার টেবিলে খেজুর, জিলাপি, সালাদ, মুরগির রোস্ট, শরবতসহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবার পরিবেশন করা হয়। উপস্থিত অতিথিরা জানান, পবিত্র রমজানে এ ধরনের আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে। তারা আয়োজককে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন মিলনমেলার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় আয়োজক সেলিম ভাই উপস্থিত সকল অতিথিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সৌহার্দ্যপূর্ণ আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা