সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত সরকারি সেবা প্রদানে হয়রানি বরদাশত করা হবে না: সংরক্ষিত আসনের সাংসদ মাধবী মার্মা। হরিণাকুণ্ডুতে স,ন্ত্রাসী হা,মলায় জামায়াত নেতা গু,রুতর আহত, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, দায়িত্বে নেই অর্ধেক চিকিৎসক। ১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

বঙ্গোপসাগরে আবারোও লঘুচাপ :সমুদ্র বন্দরে ৩ নাম্বার সতর্কতা সংকেত

এস এম জসিমঃ বিশেষ প্রতিনিধ চট্টগ্রাম

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, দেশের সমুদ্র বন্দরসমূহ এবং উপকূলী য় এলাকার ওপর দিয়ে যেকোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই পরিস্থিতির কারণে আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে।

আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে আবহাওয়া অধিদপ্তর বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে অত্যন্ত সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে দেশের চলমান প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নতুন করে ৪৩টি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে প্রায় ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল পানিতে ডুবে গেছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা