বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

বগুড়া শহরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক:- বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে ৩০শে সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বগুড়া শহরের বেশ কিছু পূজা মণ্ডপ পরিদর্শন করেন সংগঠনটির একটি প্রতিনিধিদল।

এ সময় তারা বগুড়া সনাতন ধর্ম মন্দির, রেলওয়ে বাঁশফোড় কলোনী দুর্গা পূজা মণ্ডপ, সেউজগাড়ী পালপাড়া সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরসহ একাধিক মন্দিরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক খোঁজখবর নেন।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন—সংগঠনের জেলা কমিটির সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু রায়হান, সিনিয়র যুগ্ম সম্পাদক ডাঃ এ এস এম রায়হান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল, সহ-দপ্তর সম্পাদক মোঃ হাবিব, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সোবান পুটু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ ফজলু সাকিদার, বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ সাদেক আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও উক্ত পূজা মণ্ডপগুলোতে দায়িত্বরত আনসার ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা