সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত সরকারি সেবা প্রদানে হয়রানি বরদাশত করা হবে না: সংরক্ষিত আসনের সাংসদ মাধবী মার্মা। হরিণাকুণ্ডুতে স,ন্ত্রাসী হা,মলায় জামায়াত নেতা গু,রুতর আহত, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, দায়িত্বে নেই অর্ধেক চিকিৎসক। ১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে মিরপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

 

মোঃ শফিকুর রহমান,ঢাকা জেলা প্রতিনিধি:

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য, বিশৃঙ্খলা, অপপ্রচার ও জনমনে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন-এর নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী ফরাজী মুক্তার। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শাহিন আলম, সদস্য কামাল হোসেন, আতিকুর রহমান রিপন, মোহাম্মদ স্বপন, মো. ফালানসহ ৭, ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি মিরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, অস্থিতিশীলতা সৃষ্টি এবং সাধারণ মানুষের শান্তিপূর্ণ জীবন ব্যাহত করার যেকোনো অপচেষ্টা জনগণ রুখে দেবে। যারা রাজনৈতিক কর্মসূচির আড়ালে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে।”
বক্তারা আরও বলেন, “গণতন্ত্রের নামে সহিংসতা, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের আইন-শৃঙ্খলা, উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সকল দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “স্বেচ্ছাসেবক দল সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। জনগণের জানমাল রক্ষা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীরা অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকবে।”
তারা আরও বলেন, “অপপ্রচার, গুজব এবং বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে সচেতন করতে হবে এবং সত্য তথ্য প্রচারে সবাইকে এগিয়ে আসতে হবে।”
সমাবেশে নেতারা দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, “একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস নয়।”
কর্মসূচি শেষে অংশগ্রহণকারী নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল সমাপ্ত করেন এবং দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা