সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঐতিহ্য হারাচ্ছে গলাচিপা: এবার হচ্ছে না কাঙ্ক্ষিত বৈশাখী মেলা রাঙামাটিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরাতে বিক্ষোভ সমাবেশে গোমস্তাপুরে জ্ঞানচক্র একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। গাজীপুরে স্ত্রীর লাশ ঘরে রেখে তালাবন্ধ করে পালিয়েছেন স্বামী শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়াল কক্সবাজার জেলা পুলিশ কুষ্টিয়ায় মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ পীর নিহত চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: সীমান্ত নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ওপর জোর ঝিনাইদহে নবনিযুক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,

নিয়ে বিরোধের জেরে ঘুষিতে প্রতিবেশীর মৃত্যু, অভিযুক্ত ঘাতক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের ফরিদগঞ্জে ছাগলের জন্য কলাপাতা কাটাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক ব্যক্তিকে ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার ৮ নম্বর পাইকপাড়া ইউনিয়নের ইছাপুরা গ্রামে ঘটে। নিহত বিল্লাল হোসেন (৫০) ওই গ্রামের আলমগীর ভেন্ডার বাড়ির মৃত সোনা মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। তাঁর পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে বিল্লাল হোসেন প্রতিবেশী আবুল বাশারের কলাগাছ থেকে ছাগলের খাবারের জন্য কয়েকটি কলাপাতা কেটে নেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে আবুল বাশার ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়ে শুক্রবার বিকেলে থানায় উভয় পক্ষের উপস্থিত থাকার কথা ছিল।
এর আগে শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে বাড়ির সামনে রাস্তার পাশে একা দাঁড়িয়ে ছিলেন বিল্লাল হোসেন। এ সময় আবুল বাশার ও তার ছেলে শাহাদাত হোসেন (৩৮) সেখানে এসে তাকে পথরোধ করেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আবুল বাশার বিল্লালের ঘাড়ে সজোরে ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত আবুল বাশার অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্য। এলাকাবাসীর অভিযোগ, তিনি এলাকায় প্রভাবশালী ও অত্যাচারী স্বভাবের হিসেবে পরিচিত এবং প্রায়ই প্রতিবেশীদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন।
অভিযুক্তের ছেলে শাহাদাত হোসেন সাংবাদিকদের মুঠোফোনে বলেন, “আমার বাবার সঙ্গে বিল্লালের হাতাহাতি হয়েছে ঠিক। তবে তাকে এমন কোনো আঘাত করা হয়নি, যাতে তিনি মারা যাবেন। তিনি কেন মারা গেছেন, তা আমরা জানি না।”
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে অভিযুক্ত আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা