শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহের ছাগল হাট ইজারা সম্পন্ন: সর্বোচ্চ দরে পেলেন মিজান কসাই, কুতুকছড়িতে ভোরের গুলিতে নিহত ইউপিডিএফ নেতাঃ বাড়ছে ‘ভাতৃঘাতি সংঘাত’ নিয়ে উদ্বেগ নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

নাসিরনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

তাসলিমা শারমিন
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মোসাম্মৎ আলপিনা বেগম (২৭) সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামের হুরন আলীর মেয়ে।
অভিযুক্ত সোহেল মিয়া নাসিরনগর উপজেলার চাতলপাড়া ইউনিয়নের গুজিয়াখাল গ্রামের মৃত খুরশিদ মিয়ার ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই সোহেল মিয়া বিভিন্ন সময় আলপিনা বেগমের কাছে টাকার জন্য চাপ সৃষ্টি করতেন। সম্প্রতি ১৫ হাজার টাকা দেওয়ার পরও তিনি আরও টাকার জন্য চাপ দেন। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল।
নিহতের বাবা হুরন আলী অভিযোগ করে বলেন, “আমার মেয়েকে মারধর করে হত্যা করা হয়েছে। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে তাকে বিষ খাওয়ানো হয়েছে।”
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পুলিশ জানায়, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা