সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত সরকারি সেবা প্রদানে হয়রানি বরদাশত করা হবে না: সংরক্ষিত আসনের সাংসদ মাধবী মার্মা। হরিণাকুণ্ডুতে স,ন্ত্রাসী হা,মলায় জামায়াত নেতা গু,রুতর আহত, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, দায়িত্বে নেই অর্ধেক চিকিৎসক। ১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

নানা আয়োজনে হরিণাকুণ্ডুতে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

মোঃ মেহেদী হাসান রিপন, স্টাফ রিপোর্টার হরিণাকুন্ডু,

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা”গড়বে আগামীর শুদ্ধতা শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মান্দিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ রবজেল হোসেনের সঞ্চালনায়, দুর্নীতি দমন কমিশন, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে,সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মুক্তার আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন নবাগত হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ঈশিতা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (টি,এইচ,ও)কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জ্বল কুমার কুণ্ডু
হরিণাকুণ্ডু মুক্তিযোদ্ধার কমান্ড আহবায়ক,মোহাম্মদ
আব্দুল ওয়াহেদ জোয়ারদার,গণআধিকার পরিষদের হরিণাকুণ্ডু উপজেলা শাখার আহবায়ক আমর বিন মারুফ (জিতু),শিশু কলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলী, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসদুল হক (টিটু) সহ আরও অনেকেই।
এছাড়াও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে বিভিন্ন সরকারি কর্মকর্তা,বিশিষ্ট ব্যাক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা