শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

নাইক্ষ্যংছড়িতে মার্মা সম্প্রদায়ের যুবকের ছিনতাইয়ের শিকার মুসলিম স্কুল শিক্ষিকা, মার্মা যুবক আটক

আবদুল হাকিম, বান্দরবান:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মার্মা সম্প্রদায়ের যুবকের ছিনতাইয়ের শিকার মুসলিম স্কুল শিক্ষিকা জেসমিন আক্তার।
এ ছিনতাইয়ের ঘটনায় জড়িত অংসাপ্রু মার্মা (২৪) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতার সহযোগীতায় পুলিশের বিশেষ টিম।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি এলাকার গহীন পাহাড় থেকে স্থানীয় মার্মা সম্প্রদায়ের লোকজনের সহযোগীতায় তাকে আটক কর।

ভুক্তভোগী জেসমিন আক্তার জানান, ‘স্কুল শেষে বাড়ি ফেরার সময় অংসাপ্রু পথরোধ করে আমাকে মারধর করে। আমি মাটিতে পড়ে গেলে সে আমার ব্যাগ, মোবাইল ফোন, ব্যাংক চেক ও কানের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।’

ঘটনার পরপরই উপজেলা প্রশাসন, শিক্ষক সমাজ ও স্থানীয় হেডম্যান–কারবারিদের উপস্থিতিতে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে হাজির করার আল্টিমেটাম দেয়া হয়। এর প্রেক্ষিতে স্থানীয়রা অভিযুক্ত অংসাপ্রু মার্মাকে খুঁজে বের করে পুলিশে হস্তান্তর করেন। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ির শিক্ষক সমাজ দ্রুত বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

 

আটক অংসাপ্রু মার্মা নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার ধুংরী হেডম্যান পাড়ার বাসিন্দা মংহ্লা প্রু মার্মার ছেলে।

নাইক্ষ্যংছড়ি থানা ওসি মাসরুরুল হক জানান, অংসাপ্রু মার্মা নামে ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। নাইক্ষ্যংছড়ি উপজেলায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ সর্বদা বদ্ধ পরিকর। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। বর্তমানে আহত শিক্ষিকা জেসমিন আক্তার নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা