মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ধলীগৌরনগর দাখিল মাদ্রাসায় সরকারি পাঠ্যবই সরিয়ে বিক্রির অভিযোগ, এলাকাজুড়ে তোলপাড় আকবরশাহ থানার বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। জাহিদ ইকবাল জাহাঙ্গীরের কলমে ‘মতলবী’—সমাজবাস্তবতার অনন্য কাব্যচিত্র আলোচনা সমালোচনা, নিন্দা আর অসুস্থতাকে জয় করে মানুষের অধিকারের লড়াইয়ে অদম্য শারমিন আরা দূর্গাপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে, আলোচনা সভা মনপুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মসজিদের ৪-৫ লাখ টাকার ক্ষতি, সহায়তার আবেদন আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন নেত্রকোনায় প্রবাসীর সম্পত্তি দখলের পাঁয়তারা! জাল দলিলের অভিযোগ মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।

ধোবাউড়ায় অসুস্থদের পাশে মানবিক নেতা সালমান ওমর রুবেল

ফরহাদ মিয়াঃধোবাউড়া -হালুয়াঘাট প্রতিনিধিঃ

‎ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য, হালুয়াঘাট-ধোবাউড়ার গণমানুষের প্রিয় নেতা আলহাজ্ব মোঃ সালমান ওমর রুবেল আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসাহীন জীবন-যাপন করা কয়েকজন মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

‎ধোবাউড়া উপজেলার ৬নং ঘোষগাঁও ইউনিয়নের প্রবীণ নাগরিক ফজলুল হক, আবু তাহের এবং সাবেক মহিলা মেম্বার আনন্দ বিবি বেশ কিছুদিন ধরে নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন। অর্থের অভাবে তারা সঠিক চিকিৎসা নিতে পারছিলেন না। ফলে পরিবারগুলো একদিকে চিকিৎসা সংকটে ভুগছিল, অন্যদিকে হতাশায় দিন কাটাচ্ছিল।

‎এমন পরিস্থিতিতে সংবাদ পেয়ে অসুস্থদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেন সালমান ওমর রুবেল। তার হাতে প্রাপ্ত সহযোগিতা পেয়ে পরিবারগুলো আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান, “আমরা ভেবেছিলাম হয়তো আমাদের কষ্টের শেষ নেই। কিন্তু রুবেল ভাই আমাদের পাশে দাঁড়িয়েছেন। তার জন্য আমরা আজ নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারছি।”

‎স্থানীয়রা বলেন, সালমান ওমর রুবেল শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি মানুষের দুঃসময়ের সঙ্গী। যেকোনো বিপদ-আপদে তিনি এলাকার মানুষের পাশে এসে দাঁড়ান। তার এই সহমর্মিতা ও উদারতা তাকে জনমানুষের হৃদয়ে স্থায়ী আসন দিয়েছে।

‎অসুস্থ ফজলুল হক ও আবু তাহের বলেন, “আমরা আশা করিনি এত দ্রুত সাহায্য পাবো। রুবেল ভাই আমাদের যে সহায়তা করলেন, তা আমাদের চিকিৎসার জন্য আশীর্বাদস্বরূপ।” একইভাবে সাবেক মহিলা মেম্বার আনন্দ বিবি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি দীর্ঘদিন অসুস্থ। চিকিৎসার জন্য টাকার অভাব ছিল। আল্লাহর রহমতে রুবেল ভাই আমাদের পাশে দাঁড়িয়েছেন।”

‎এ প্রসঙ্গে এলাকার সাধারণ মানুষ মনে করছেন, ধোবাউড়া-হালুয়াঘাটের ভবিষ্যৎ নেতৃত্বে সালমান ওমর রুবেলই হতে পারেন প্রকৃত জননেতা। তার জনপ্রিয়তা এবং মানবিক কার্যক্রম ক্রমেই মানুষের আস্থা অর্জন করছে।
‎—


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।